Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
  • শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের
  • নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক
  • জীবননগর সীমান্ত দিয়ে ভারতীয়সহ ৫ জনকে পুশইন
  • যৌতুক দাবিতে স্ত্রীকে হত্যাচেষ্টা : স্বামী গ্রেপ্তার
  • যশোরে ৩৯৮ গ্রাম সোনার বারসহ যুবক আটক
  • নড়াইলে শিশু ধর্ষণের পর হত্যা, আসামি রবিউলের ফাঁসির রায়
  • যবিপ্রবি ঝিনাইদহ ক্যাম্পাসে ভেটেরিনারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ উদ্বোধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, August 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

৭ বছর পর যশোর মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতির নির্বাচন ১২ ডিসেম্বর

প্রথম দিনে মনোনয়ন কিনলেন একটি প্যানেল
banglarbhoreBy banglarbhoreNovember 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১২ ডিসেম্বর। বুধবার ছিল মনোনয়নপত্র কেনার প্রথম দিন। আগামী ২৩ নভেম্বর পর্যন্ত মনোনয়নপত্র কেনা যাবে। জমা দেয়ার শেষ দিন ২৪ নভেম্বর। প্রথম দিনে শাহিনুর হোসেন ঠান্ডু ও সেলিম রেজা বাপ্পি পরিষদ ২৫টি পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র ক্রয় করেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য আরেকটি প্যানেলের নেতৃত্বে রয়েছেন যশোর চেম্বার অব কমার্সের নব নির্বাচিত কমিটির সদস্য কাসেদুজ্জামান সেলিম ও এজাজ উদ্দিন টিপুর সংস্কার ও উন্নয়ন পরিষদ। এই পরিষদ আজ বৃহস্পতিবার মনোনয়নপত্র ক্রয় কিনবেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার দ্বি-বার্ষিক নির্বাচন সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালের ১০ ডিসেম্বর। নির্বাচনে শাহিনুর হোসেন ঠান্ডু ও আনোয়ার হোসেন সবুজ প্যানেল নিরঙ্কুশ বিজয় লাভ করেছিল। নির্বাচনে তারা ২৫টি পদের বিপরীতে সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২০টি পদে জয়লাভ করে। আর গোলাম ফারুক লিটন-সায়েম সিদ্দিকী প্যানেল পেয়েছিল ৫টি পদ। এরপর শাহিনুর হোসেন ঠান্ডু ও আনোয়ার হোসেন সবুজ পরিষদের মেয়াদ শেষের পর আর ভোট করতে পারেনি।

ইতিমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করেছেন কমিশন। নির্বাচন কমিশনের প্রধান করা হয়েছে যশোর আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাড. মো: ইসহককে। কমিশনার হয়েছেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

বাংলাদেশ মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার নির্বচনে গঠিত নির্ভাচন কমিশনের প্রধান অ্যাড, মো. ইসহক জানান, গতকাল থেকে মনোনয়নপত্র বিক্রি শুরু হয়েছে। প্রথম দিনে শাহিনুর হোসেন ঠান্ডু ও সেলিম রেজা বাপ্পি পরিষদ ২৫টি পদের বিপরীতে ২৭টি মনোনয়নপত্র ক্রয় করেছেন। অন্য আরেকটি প্যানেল আজ বৃহস্পতিবার কিনবেন বলে জানিয়েছেন।

মটর পার্টস ও টায়ার টিউব ব্যবসায়ী সমিতি যশোর শাখার নির্বাচন জমে উঠতে শুরু করেছে। ইতিমধ্যে দুটি প্যানেল তাদের প্রচারণা শুরু করেছেন। সকাল থেকে রাত ৮টা পর্যন্ত ভোটারদের দোকানে গিয়ে ভোট যাচ্ছেন। অনেকে বাড়ি গিয়েও ভোট প্রার্থনা করছেন।

যশোর মটর পার্টস
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

Related Posts

শার্শায় শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১

August 20, 2026

শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে বৃক্ষরোপণ জেলা পরিষদ প্রশাসক হাবিবের

August 20, 2026

নড়াইলে ৪৯৫ প্রাথমিক বিদ্যালয়ের ৩২০টিতে নেই প্রধান শিক্ষক

August 20, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.