বিবি প্রতিবেদক
দৈনিক যুগান্তর যশোর ব্যুরোর সাবেক প্রধান সাংবাদিক কিরণ সাহা কচির দশম মৃত্যুবার্ষিকীআগামীকাল (বৃহস্পতিবার)। ২০১৪ সালের ২৫ জানুয়ারি দৈনিক যুগান্তরের যশোর ব্যুরো অফিসে কর্মরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।
তিনি যশোর সাংবাদিক ইউনিয়নের একজন প্রতিষ্ঠাতা সদস্য ও অবিভক্ত সাংবাদিক ইউনিয়নের নির্বাচিত সভাপতি, যশোর প্রেসক্লাবের কয়েকবার সহসভাপতি ও কোষাধ্যক্ষ, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অবিভক্ত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ, চাঁদেরহাট, পুনশ্চ যশোরসহ আরো কয়েকটি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুবার্ষিকীতে পারিবারিকভাবে ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামি ১ ফেব্রুয়ারি যুগান্তর যশোর ব্যুরোর পক্ষ থেকে সাংবাদিক কিরণ সাহা স্মৃতি সম্মাননা প্রদান করা হবে।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !