বিবি ডেস্ক
‘বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি’ এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ৪৫ তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে আজ (মঙ্গলবার) সকাল ১০টায় সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সরোয়ার হোসেন।
সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূইয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমনা আইরিন, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম টুকু, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইয়ারুল হক, সদর উপজেলা সিনিয়র মৎস্য অফিসার শফিকুল ইসলাম, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান প্রমুখ। এবারের এ মেলায় উপজেলার ১৫টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছেন। এসব শিক্ষা প্রতিষ্ঠানের স্টলগুলোতে তথ্য প্রযুক্তির মাধ্যমে প্রজেক্ট তৈরি করে প্রদর্শন করা হয়। উদ্বোধন শেষে অতিথিরা স্টলগুলো পরিদর্শন করেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাবিজুল ইসলাম।
শিরোনাম:
- সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
- চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
- জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
- যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
- যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
- বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
- যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
- যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !