Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আইডিয়া স্পোকেন-দ্যা গেইম মেথড’র ইংরেজি বির্তক উৎসব

banglarbhoreBy banglarbhoreFebruary 11, 2024Updated:February 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

ফাইনালে লড়বে কালেক্টরেট স্কুল
বনাম সখিনা গার্লস হাইস্কুল

প্রতিবেদক
কিছুদিন আগেও যারা ইংরেজি দেখলে ভয় পেত; তারাই আবার অনর্গল ইংরেজিতে যুক্তির পর পাল্টা যুক্তি, তারপর প্রতিপক্ষের সেই যুক্তিকে খন্ডন করছেন। যুক্তির আলোকে চলছিল তুমুল লড়াই। ছাড় দেয়নি কেউ কাউকে। প্রতিটি শব্দ ও বাক্যের প্রতিবাদী যুক্তি-পাল্টা যুক্তিতে তর্ক উৎসবে জমে ওঠে। এ চিত্র জেলা প্রশাসন যশোর ও সানাবিল ফাউন্ডেশনের সহযোগিতায় আইডিয়া স্পোকেন-দ্যা গেইম মেথডের আয়োজনে বির্তক উৎসবের সেমিফাইনালের। যশোর কালেক্টরেট স্কুল অডিটোরিয়ামে শনিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিক্ষার্থীদের এই বির্তকের লড়াই দেখে মুগ্ধ হন উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের অভিভাবকসহ শিক্ষক শিক্ষার্থীরা।
সেমিফাইনালের এই পর্বে অংশ নেয় কালেক্টরেট স্কুল যশোর, সখিনা গার্লস হাই স্কুল, যশোর নবকিশলয় স্কুল ও যশোর আমিনিয়া মাদ্রাসা দারুল আমান দাখিল মাদ্রাসা। জমজমাট সেমিফাইনালে লড়াইয়ের পর ফাইনাল রাউন্ডে উত্তীর্ণ হয় কালেক্টরেট স্কুল যশোর ও সখিনা গার্লস হাই স্কুল। যা আগামি ২২ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন ও রানার্সআপ ঘোষণার মধ্যে দিয়ে শেষ হবে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া এ ধরণের আন্তঃস্কুল ইংরেজি বিতর্ক প্রতিযোগিতা। বিতর্কে জয়লাভ করে ফাইনাল রাউন্ডে উঠেছে সখিনা গার্লস হাই স্কুল এবং যশোর কালেক্টরেট স্কুল। শ্রেষ্ঠ বক্তার খেতাব পেয়েছে নবকিশলয় স্কুল যশোরের শিক্ষার্থী তাসফিয়া হক ঐশ্বর্য্য, কালেক্টরেট স্কুলের শিক্ষার্থী ফাল্গুনি, সখিনা স্কুলের স্বাগতা।
এর আগে যশোর কালেক্টরেট স্কুলের মিলনায়তনে অনুষ্ঠিত হওয়া এই বিতর্ক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইডিয়া স্পোকেনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন দৈনিক কল্যাণের প্রকাশক ও সম্পাদক বীরমুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা, দৈনিক সমাজের কথার ভারপ্রাপ্ত সম্পাদক আমিনুর রহমান মামুন, দৈনিক জনকণ্ঠ ও যমুনা টেলিভিশন যশোরের স্টাফ রিপোর্টার সাজেদ রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইডিয়া সমাজকল্যাণ সংস্থার সভাপতি সোমা খান, সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস, আইডিয়া স্পোকেনের কোর্ডিনেটর নাবিলা সুলতানা, আইডিয়া স্পোকেন ফ্যাসিলিটেটর শাহরিয়ার খান প্রান্তসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকরা।
আইডিয়া স্পোকেনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা সহকারী অধ্যাপক হামিদুল হক শাহীন জানান, ‘আইডিয়া স্পোকেন টিম ভীষণ সাহস নিয়ে যশোরের স্বনামধন্য দশটি শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ইংরেজি শেখানোর কার্যক্রম শুরু করেছিলো। কোন কাজ শুরু করা সহজ, কিন্তু বাধাবিপত্তি পেরিয়ে শেষ করাটা অনিশ্চিত। সকল সীমাবদ্ধতাকে পার করে আমাদের সেই প্রকল্প এখন শেষের পথে। এই আয়োজন সম্পূর্ণ বিনামূল্যে হলেও আমার শিক্ষার্থীরা একদিনের জন্যও কোন শিক্ষাপ্রতিষ্ঠান এর ক্লাস বাদ দেয়নি; একাধারে চলেছে ব্লেন্ডেড মেথডে প্রতি সপ্তাহের অনলাইন কার্যক্রমে ইংরেজি শিখন। এসবের মধ্যে দিয়ে দশ শিক্ষাপ্রতিষ্ঠানের এক হাজার শিক্ষার্থী যারা ইংরেজিকে ভয় পেতো, তারা আজ ইংরেজিতে বিতর্ক করছে, অনার্গল কথা বলছে, বক্তব্য রাখছে। প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার প্রথম পিলার ‘স্মার্ট সিটিজেন’ তৈরির জন্য ইংরেজি শেখার গুরুত্বকে উপলব্ধি করেই আমাদের এই যাত্রার সূচনা ছিলো, যা সফল।’

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

July 29, 2026

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

July 29, 2026

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.