Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন
  • কমছে লেবু, শসা, বেগুনের দাম
  • ফিলিস্তিনে বয়ে যাক ন্যায়ের নতুন ভোর
  • বিদ্যুৎ সেবায় ভোগান্তি কমাতে নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের
  • যশোরে শ্রীরামকৃষ্ণদেবের ১৯১তম জন্মতিথি ও বার্ষিক উৎসব সমাপ্ত
  • রামপালে সংবর্ধিত প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম
  • কোটচাঁদপুরের ৭ কিশোরের বিশ্ব জয়
  • ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদে অনুদান দিলেন এমপি ডা. ফরিদ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, ফেব্রুয়ারি ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবিতে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreফেব্রুয়ারি ১৮, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তলন, বেলুন উড়ানোসহ নানা আয়োজনের মাধ্যমে শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এবং যবিপ্রবির সার্বিক সহযোগিতায় বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান। যবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।
যশোরের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান অলিম্পিয়াডের পরীক্ষা ও সমাপনি অনুষ্ঠান যবিপ্রবির শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে সনদ ও পুরস্কার তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা এমন একটি বিশ্ববিদ্যালয়ে এসে বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণ করেছো যেটি ইতোমধ্যে বিশ্বে গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে পরিচিত। এখানে এসে তোমরা বিজ্ঞানে দিকে আরও মনোযোগী হবে। তোমরা ভালোভাবে পড়াশোনা করো যাতে তোমরা বিজ্ঞানে ভালো করতে পারো। এই অনুষ্ঠান তোমাদের বিজ্ঞানের প্রতি আরও ভালোবাসা বাড়বে বলে মনে করি।
বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. হাফিজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, রসায়ন বিভাগের চেয়ারম্যান ড. কোরবান আলি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক যশোর ব্রাঞ্চের অফিসার মেহেদী হাসান ফিরোজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের চেয়ারম্যান ড. জহুরুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মাসুম বিল্লাহ, সহযোগী অধ্যাপক ড. কেএম আনিস-উল-হক, সহকারী অধ্যাপক ড. ফরহাদ বুলবুল, প্রভাষক ইসরাত জাহান, দেবাশিষ রায়, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক দীপা রায় ও প্রভাষক জেআর এম বোরহান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে একুশের প্রথম প্রহরে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

ফেব্রুয়ারি ২১, ২০২৬

কমছে লেবু, শসা, বেগুনের দাম

ফেব্রুয়ারি ২০, ২০২৬

বিদ্যুৎ সেবায় ভোগান্তি কমাতে নির্দেশ প্রতিমন্ত্রী অমিতের

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.