Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
  • আর্জেন্টিনা-ইংল্যান্ড: যেখানে ফুটবল ছুঁয়েছে দর্শন, রাজনীতি ও যুদ্ধের ইতিহাস
  • ক্ষমতাধর জামায়াত নেতা বিদ্যুতের বাঁধা: ঝিকরগাছায় খাল খনন বন্ধ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ফেব্রুয়ারি ১৯, ২০২৪

যবিপ্রবি উপাচার্যের সাথে শ্রেণি প্রতিনিধিদের মতবিনিময় সভা

banglarbhoreBy banglarbhoreNo Commentsফেব্রুয়ারি ১৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সাথে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের সকল বর্ষের শ্রেণি প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সফলতা, সমস্যা ও সংকট উত্তরণের উপায় সমূহ নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল সাড়ে ১০টায় যবিপ্রবির শেখ মুজিব একাডেমিক ভবনের কেন্দ্রীয় গ্যালারিতে শুদ্ধাচার বাস্তবায়ন কমিটির আয়োজনে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সফলতা, সমস্যা ও সংকট নিয়ে উপাচার্যের সামনে তুলে ধরেন। এর আগে বিশ^বিদ্যালয়ের গবেষণা সংকলন ও বার্ষিক প্রতিবেদনের মোড়ক উন্মোচন করা হয়।
মতবিনিময় সভায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, একাডেমিক অবস্থান সামনে নিয়ে যাওয়ার জন্য এ ধরনের মতবিনিময় সভা খুবই গুরুত্বপূর্ণ। নিজেকে যদি তোমরা আলোকিত মানুষ না করতে পারো, যদি তোমরা নিজেকে প্রতিষ্ঠিত না করতে পারো তাহলে কখনো সোনার বাংলা গড়ে তোলা সম্ভব না।
শ্রেণি প্রতিনিধিদের উদ্দেশ্যে অধ্যাপক ড. আনোয়ার হোসেন আরও বলেন, গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে যবিপ্রবি এগিয়ে যাচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল ট্যুর খুবই গুরুত্বপূর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য। আগামীতে এগুলো বৃদ্ধির লক্ষ্যে ব্যবস্থা নেয়া হবে। সকল সমস্যা ও সংকট দ্রুত সময়ের মধ্যেই নিরসন করে বিশ্ববিদ্যালয় সামনে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শুদ্ধাচার বাস্তবায়ন কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক ড. মেহেদী হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন যবিপ্রবি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনিছুর রহমান, ডিনস কমিটির আহবায়ক অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন ডিন অধ্যাপক ড. জাফিরুল ইসলাম, অধ্যাপক ড. হাফিজ উদ্দিন, সহযোগী অধ্যাপক প্রকৌশলী ড. ইমরান খান, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. তানভীর ইসলাম, শেখ হাসিনা ছাত্রী হলের প্রভোস্ট ড. সেলিনা আক্তার, অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্ল্যা, অধ্যাপক ড. নাজমুল হাসান, অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ্বাস, অধ্যাপক ড. শিরিন নিগারসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক-শিক্ষার্থী, দপ্তর প্রধান, কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। সভা পরিচালনা করেন কলা অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. মুনিবুর রহমান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার

সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.