Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, July 29
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জিএসকেএস’র শিক্ষা উপকরণ বিতরণ

banglarbhoreBy banglarbhoreFebruary 28, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

যশোরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম ও পেনসিল বক্স বিতরণ করেছে গড়বো সমাজকল্যাণ সংস্থা (জিএসকেএস)।

আজ (বুধবার) সকালে শহরের রেলগেট এলাকায় আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনটির বার্ষিক শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শতাধিক শিশু শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ ছাড়াও এদিন শিক্ষা সহায়তা হিসেবে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৭ শিক্ষার্থীকে নগদ টাকা দেয়া হয়। পাশাপাশি চা বিক্রি করে জীবিকা নির্বাহের জন্য এক বিধবা নারীসহ তার প্রতিবন্ধী সন্তানকে বিনামূল্যে ব্যবসায় উপকরণ সরবরাহ করা হয়।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সহসভাপতি ও যশোর জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাহার হোসেন স্বপন। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফোজ্জেল হোসেন মানিক।

প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর পলিটেকনিক ইনস্টিটিউটটের অধ্যক্ষ জিএম আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ ড. মোস্তাফিজুর রহমান, যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার সায়েন্স এন্ড টেকনোলজি বিভাগের চিফ ইন্সট্রাকটর ও বিভাগীয় প্রধান ফারুক হোসেন, কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম, রেলস্টেশন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাভলী ইয়াসমিন ও রেলগেট আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেশমা খাতুন। শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সদস্য ও যশোরের কাগজের যুগ্ম সম্পাদক সালমান হাসান রাজিব।

রেলগেট আদর্শ পৌর প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক শামীমা সুলতানা ইতির নেতৃত্বে অনুষ্ঠানে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানায় বিদ্যালয়টির শিক্ষার্থীরা। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করে স্কুলটির ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ আপন।

শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে রেলগেট আদর্শ পৌর প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক মিয়াকে সংবর্ধনা দেয়ার কথা থাকলেও তিনি অসুস্থ থাকায় বাড়ি গিয়ে তার হাতে সংবর্ধনার ক্রেস্ট তুলে দেয়া হয়।

এ ছাড়া অনুষ্ঠানের বিশেষ অতিথি কবি ও গীতিকার কাসেদুজ্জামান সেলিম শিশু শিক্ষার্থীদের জন্য তার লিখিত বর্ণপরিচয়ের ৬টি বই বিতরণ করেন। শিক্ষা উপকরণ বিতরণ শেষে শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবদের মধ্যে উন্নতমানের খাবার দেয়া হয়।-প্রেস বিজ্ঞপ্তি

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

July 29, 2026

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার

July 29, 2026

তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক

July 28, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.