Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা
  • বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ
  • মাগুরায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প
  • দখলের শহর যশোর
  • নববর্ষ উদযাপন সুরধুনীর সাস্কৃতিক অনুষ্ঠান
  • যবিপ্রবিতে মতবিনিময় সভায় হট্টগোল সভা ছাড়লেন উপাচার্য
  • অভয়নগরে ভ্যানচালক মিলন হত্যা : চারজনের বিরুদ্ধে চার্জশিট
  • যশোর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও চোরাচালান মালামাল জব্দ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, এপ্রিল ১৯
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যবিপ্রবিতে ঢাবি ফোরাম যশোরের বর্ণাঢ্য মিলনমেলা

banglarbhoreBy banglarbhoreমার্চ ৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

‘এসো মেলাই কাঁধে কাঁধ, যশোরে টিএসসির স্বাদ’-এ স্লোগানকে বুকে ধারণ করে মধুর স্মৃতিচারণ, মনোমুগ্ধকর সাংস্কৃতিক পর্বসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয় ফোরাম, যশোরের চতুর্থ বার্ষিক মিলনমেলা। গতকাল দিনব্যাপি জাঁকজমকপূর্ণ এই আয়োজন ছিল যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় (যবিপ্রবি) ক্যাম্পাসে।
প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশকৃত যশোরের প্রশাসন, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাংক-বিমায় কর্মরত প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে ছিল বর্ণাঢ্য এই আয়োজন। অনুষ্ঠানে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ৪৮৮ জন প্রাক্তণ শিক্ষার্থী ও তাদের অতিথিসহ মোট ৮৩৭ জন এ আয়োজনে অংশ নেন। যবিপ্রবি ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঢাকা বিশ^বিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ঐতিহাসিক কার্জন হল, অপরাজেয় বাংলার রেপ্লিকা ছবি দেওয়া হয়। এতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের দীর্ঘদিনের বন্ধু, হলের সতীর্থ, বড় ভাই ও ছোট ভাইদের পেয়ে আনন্দঘন পরিবেশে এক টুকরো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় যবিপ্রবির স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবন সংলগ্ন এলাকা।

দিনব্যাপি এই অনুষ্ঠান শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। এরপর শুরু হয় স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। ঢাকা বিশ^বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীগণ তাদের বিশ^বিদ্যালয় ও হল জীবনের নানা মজার স্মৃতি তুলে ধরেন। এরপর একসাথে দুপুরের খাবার গ্রহণ ও র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। বিকেলে বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অনুষ্ঠানে স্মৃতিচারণ করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। তিনি বলেন, একটি নতুন বিশ^বিদ্যালয় তৈরি হলে দেশের বড় বিশ^বিদ্যালয়গগুলোর সহায়তা নিয়ে তৈরি হয়। ঢাবি ফোরাম, যশোর যে সুন্দর অনুষ্ঠান করেছেন, এ জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে অন্য বিশ^বিদ্যালয়গুলোর প্রাক্তন শিক্ষার্থীগণও যদি এখানে কোনো মিলনমেলা করতে চান, তাদের জন্যও যবিপ্রবি ক্যাম্পাস উন্মুক্ত।

দিনব্যাপি অনুষ্ঠানের বিভিন্ন পর্বে উপস্থিত সবাইকে স্বাগত জানান ঢাবি ফোরাম, যশোরের সভাপতি ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. ইকবাল কবীর জাহিদ, সাধারণ সম্পাদক শাহিদুর রহমান জনি, মিলনমেলা আয়োজক কমিটির আহ্বায়ক সাইফুল্লাহ খালেদ, সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ কমিটির অন্য সদস্যরা। অনুষ্ঠানে যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম শাহীন, বেনাপোল কাস্টমসের যুগ্ম কমিশনার সাফায়েত হোসেন, ঢাবি ফোরামের কার্যনির্বাহী কমিটির শামসুল আলম, আতিয়ার রহমান, মোফাজ্জেল হোসেন, সিরাজুল ইসলাম, ড. আব্দুর রউফ, মামুন আজাদ, মনিরুজ্জামান লাজন, গিয়াস উদ্দিন, আব্দুর রশিদ অর্ণব, চঞ্চল কুমার বাছাড়, আব্দুর রহিম, শাহীন আলম, কামরুজ্জামান অভি প্রমুখ উপস্থিত ছিলেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জীবননগরে ঘুমন্ত নারীকে কুপিয়ে হত্যা

এপ্রিল ১৯, ২০২৬

বেনাপোলে হাসপাতালের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ

এপ্রিল ১৯, ২০২৬

মাগুরায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প

এপ্রিল ১৯, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.