Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
  • বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজেন গণহত্যা দিবস পালন
  • যশোরে যথাযোগ্য মর্যাদায় জাতীয় গণহত্যা দিবস পালিত
  • যশোরে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বুধবার, মার্চ ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বসুন্দিয়ায় চুরির ঘটনায় অভিযোগ

banglarbhoreBy banglarbhoreমার্চ ১০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

অভয়নগর সংবাদদাতা

যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড়ে শনিবার গভীর রাতে দোকানের পাকা দেয়াল ভেঙে ও টিন কেটে দুইটি দোকানে চুরি হয়। ওই ঘটনায় অজ্ঞাত চোরদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

বসুন্দিয়া মোড়ের মধ্যভাগে নড়াইল সড়কে অবস্থিত কুন্ডু স্টোরের পাকা দেয়াল ভেঙে এবং আপ্যায়ন সুইটসের চালের টিম কেটে নগদ টাকা ও মালামাল চুরি করে নিয়ে গেছে চোরচক্র। এ ঘটনায় কুন্ডু স্টোরের পরিচালক পলাশ কুন্ডু অজ্ঞাত চোরদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রতিদিনের মতো শুক্রবার রাত সাড়ে ১১ টায় ব্যবসা প্রতিষ্ঠানে তালা বন্ধ করে বাড়িতে যান। পরদিন শনিবার সকাল সাড়ে সাতটায় দোকান খুলে ভিতরে এসে দেখেন দোকানের মালামাল মেঝের উপর এলোমেলোভাবে তছনছ অবস্থায় পড়ে আছে। দক্ষিণ পাশের দেয়াল ভাঙ্গা।

দোকানের প্রায় নগদ ৫৫ হাজার টাকা সিগারেট, হরলিক্স, বাচ্চাদের গুড়া দুধসহ বিভিন্ন মালামাল নেই। তিনি সিসি ক্যামেরার ফুটেজ চেক করে দেখেন অজ্ঞাত একজন ব্যক্তি মোমবাতি জ্বালিয়ে দোকানের ভিতরে চুরি করছে। কিন্তু তাকে চেনা যাচ্ছে না। এরপর তিনি চুরির বিষয়টি বসুন্দিয়া মোড় বাজার কমিটিকে অবহিত করেন।

খবর পেয়ে ঘটনাস্থলে বসুন্দিয়া মোড় বাজার কমিটির সহ-সভাপতি, ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কাদের, ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য আতিয়ার রহমান খান, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত হন এবং সবকিছু দেখে উদ্বেগ প্রকাশ করেন।
অপরদিকে একই রাতে পার্শ্ববর্তী আপ্যায়ন সুইটসের টিনের চাল কেটে নগদ টাকা চুরি করা হয়েছে। পাশের জাহিদ ইলেকট্রিকের চাল কাটলেও কোন মালামাল চুরি করতে পারেনি।

বসুন্দিয়া মোড় বাজার একটু বৃহত্তম বাজার। এই বাজারে রয়েছে মাত্র ৫ জন নৈশপ্রহরী। যা বাজার পাহারার জন্য অপর্যাপ্ত। বিগত কয়েক মাসে প্রথম দিয়া মোড়ের বেশ কিছু দোকান চুরি হয়েছে।

এ সকল ঘটনায় কোন চোরকে এ পর্যন্ত শনাক্ত করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এক রাতে দুইটি দোকানে চুরির ঘটনায় বসুন্দিয়া মোড়ের ব্যবসায়ীরা হতাশ ও উদ্বিগ্ন। চোর আতঙ্কে থাকা ব্যবসায়ীরা এখন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বাজার কমিটির যথাযথ ও কার্যকরী পদক্ষেপ কামনা করছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি

মার্চ ২৫, ২০২৬

যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.