Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়
  • যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড
  • যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত
  • তারেক রহমানের যশোর সফর ঘিরে যুবদলের শুভেচ্ছা মিছিল
  • যশোরে পরিত্যক্ত মোটরসাইকেল উদ্ধার মালিকের সন্ধান মেলেনি
  • যশোরে বিজিবির অভিযানে ৬২ কোটি টাকার মালামাল আটক
  • নারী আসনে মনোনয়ন পেলেন মুন্নী
  • যশোরে ভাড়া না দিয়ে ভবন দখলের অভিযোগে সংবাদ সম্মেলন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, এপ্রিল ২১
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১৪, ২০২৫No Comments
Facebook Twitter WhatsApp
যশোরে যৌথ বাহিনীর অভিযান, অস্ত্র-গুলি উদ্ধার
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরের অভয়নগরে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ২টি পাইপগানসহ ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব পাইপগান ও গুলি উদ্ধার করা হয়।

অভয়নগর থানা সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাত ৩টার দিকে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের শেখপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আজাহারুল ইসলামের বাড়ির পাশে স্তূপ করা জ্বালানি কাঠের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ২টি দেশে তৈরি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম রবিউল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে পরিত্যক্ত অবস্থায় ২টি পাইপগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অভিযান অস্ত্র-গুলি উদ্ধার যশোর যৌথ বাহিনী
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

রত্নগর্ভা মায়েদের সম্মাননা দেবে শেকড়

এপ্রিল ২১, ২০২৬

যশোরে ইন্টারনেট টাওয়ারের নামে প্রতারণায় জনির ৩ দিনের রিমান্ড

এপ্রিল ২১, ২০২৬

যবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সমাপ্ত

এপ্রিল ২০, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.