Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন
  • যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি
  • অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন
  • যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর শাহাদত বার্ষিকী পালন
  • যুবদল নেতা রুবেল হত্যার ৩ আসামি গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার : যা বললো পুলিশ
  • বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ
  • শ্রমজীবীর পাতে দীর্ঘশ্বাস হলেও বিত্তবানদের ফ্রিজে জমছে অগ্নিমূল্যের ইলিশ
  • কেশবপুরে কমরেড নিজামুদ্দিনের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে শোকসভা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, September 5
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
খেলা

যশোরে জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতা ফাইনালে কালেক্টরেট ও বোর্ড স্কুল

banglarbhoreBy banglarbhoreMarch 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার খেলা প্রতিবেদক

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেটের যশোর জেলা পর্যায়ের প্রতিযোগিতায় যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল টানা তৃতীয় জয় পেয়েছে। এ জয়ে প্রতিযোগিতার দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে দলটি।

আজ(রোববার) শামস্-উল হুদা স্টেডিয়ামে শিক্ষা বোর্ড স্কুলটি পাঁচ উইকেটে হারিয়েছে নিউটাউন বাদশাহ ফয়সল ইসলামী ইন্সটিউটকে। ১৪ মার্চ ফাইনালে তাদের প্রতিপক্ষ যশোর কালেক্টরেট স্কুল। সর্বশেষ আসরের রানার্সআপ যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ এ নিয়ে সাতবার ফাইনালে উঠেছে।

এদিন নিউটাউন বাদশাহ ফয়সল টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারের এ ম্যাচে ২৪ ওভার তিন বল খেলে সব ক’টি উইকেট হারিয়ে ১১৩ রান করে। জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০ ওভার তিন বলে পাঁচ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় যশোর শিক্ষা বোর্ড স্কুল।

নিউটাউন বাদশাহ ফয়সলের ব্যাটিং ইনিংসে তুষান ৪১ বলে চারটি চারে ৪১, ফয়সাল চার বলে একটি চার ও ছয়ে ১০, আকিব ১৯ বলে একটি চারে ১৪ ও কাফি ২৬ বলে দু’টি চার ও একটি ছয়ে করেন ২০ রান। অতিরিক্ত হতে তাদের সংগ্রহ ২৩ রান।

বল হাতে শিক্ষা বোর্ড স্কুলের সানোয়ার হোসেন রনি পাঁচ ওভার বল করে দু’টি মেডেন আদায়ের পাশাপাশি চার রানে নেন চারটি উইকেট। আফিফ হাসান লিখন ১২ রানে দু’টি এছাড়া একটি করে উইকেট নিয়েছেন মাহমুদ হাসান জিহাদ, ফজলে রাব্বি ও আরিফুজ্জামান।

শিক্ষা বোর্ড স্কুলের তরফদার মুবতাসিন হিমেল ২১ বলে দু’টি চারে ১৯, কাবিদ আল সিয়াম ২৫ বলে পাঁচটি চারে ৩১, আরিফুজ্জামান ৪১ বলে তিনটি চারে ৩২ রান করেন। অতিরিক্ত হতে স্কোর বোর্ডে যোগ হয় ২২ রান।

নিউটাউন বাদশাহ ফয়সলের মেজবাহ সাত রানে দু’টি এবং আকিব ও সাকিন একটি করে উইকেট নিয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    নানা কর্মসূচিতে নড়াইলে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের শাহাদতবার্ষিকী পালন

    September 5, 2026

    যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন নারী হাজতি

    September 5, 2026

    অপপ্রচার ও চাঁদাবাজির প্রতিবাদে চৌগাছার সার ডিলারের সংবাদ সম্মেলন

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.