Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
বাংলাদেশ

উপজেলায় দলীয় প্রতীকে ভোট, তালিকা চায় ইসি

banglarbhoreBy banglarbhoreMarch 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর ডেস্ক

স্থানীয় সরকারের উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রতীকে ভোট করতে চাইলে নিবন্ধিত দলগুলোর ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরসহ তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ সংক্রান্ত তালিকা ইসিতে পাঠানোর অনুরোধও জানিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। আজ (রোববার) ইসির জনসংযোগ পরিচালক শরিফুল আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এবার চার ধাপে উপজেলা পরিষদ নির্বাচন করার সিদ্ধান্ত আগেই জানিয়েছে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন। সে অনুযায়ী আগামী ৮ মে ১৫২ উপজেলায় জনপ্রতিনিধি নির্বাচনে ভোট হবে।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জানিয়েছে, উপজেলা নির্বাচনে তারা কোনও প্রার্থীকে দলীয় প্রতীক দেবে না। দ্বাদশ সংসদ নির্বাচন বর্জনকারী বিরোধী দল বিএনপি স্থানীয় সরকারের এ নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছে। সবমিলিয়ে ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনেকটা নির্দলীয় প্রতীকেই অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেশে নিবন্ধিত রাজনৈতিক দল ৪৪টি।

এর মধ্যে ২৯টি ৭ জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নেয়। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন দাবিতে আন্দোলনরত বিএনপিসহ সমমনা ১৫টি দল এ ভোটে ছিল না। উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ২০১৩ এর বিধি ১৫ এর উপবিধি (৩) (গ) (ইইই) উল্লেখ করে বিজ্ঞপ্তিতে চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য নিবন্ধিত দলের সভাপতি, সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারীর কাছ থেকে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরসহ তালিকা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে পাঠানোর নির্দেশ দিয়েছে ইসি।

একইসঙ্গে সেই পত্রের অনুলিপি নির্বাচন কমিশনে পাঠানোর অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.