Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • শার্শায় প্রকাশ্যে পিস্তল নিয়ে যুবকের মহড়া
  • একাত্তর ও চব্বিশের পরাজিতরা চায়না সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক : অমিত
  • মহেশপুরে ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা, শ্বশুর আটক
  • অভয়নগরে বৃদ্ধাকে গলা কেটে হত্যা : স্বর্ণালংকার, টাকা ও জমির দলিল লুট
  • ধর্ম পালনে উদারতা প্রদর্শন করা উচিৎ : প্রতিমন্ত্রী ফরিদুল ইসলাম
  • নড়াগাতীতে মাস পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি নিখোঁজ গৃহবধূ নাজমার
  • রায়পাড়ায় মব সৃষ্টি করে পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা, ১৩ জনের নামে মামলা
  • যবিপ্রবিতে সহকারী অধ্যাপক নিয়োগে অনিয়মের অভিযোগে ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 20
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এমএম কলেজে গণহত্যা দিবস পালন

banglarbhoreBy banglarbhoreMarch 25, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজে ২৫ মার্চের গণহত্যা দিবস পালন উপলক্ষে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (সোমবার) সকালে কলেজের শিক্ষক মিলনায়তনে এ স্মৃতিচারণ ও আলোচনা সভা করা হয়। প্রফেসর মদন কুমার সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ মর্জিনা আক্তার। সম্মানিত অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ, বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. মো. আবু বক্কর সিদ্দিকী। সম্মানিত অতিথি বীর মুক্তিযোদ্ধা রুকুনউদ্দৌলাহ তার বক্তব্যে ৭১ এর মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতির কথা তুলে ধরেন। তিনি তরুণ প্রজন্মকে স্বাধীনতার সঠিক ইতিহাস জানা ও চর্চার আহবান জানান।

প্রধান অতিথি অধ্যক্ষ মর্জিনা আক্তার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। তার সুযোগ্য কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সমাপ্ত করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ২৫ শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যে বর্বরতা চালিয়েছিলো তা ভুলার নয়। প্রতিবছর আমরা একজন মুক্তিযোদ্ধাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাই মুক্তিযুদ্ধের স্মৃতি, গল্প শোনার জন্য। যাতে ককরে নতুন প্রজন্ম স্বাধীনতার ইতিহাস চর্চা করতে পারে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    শার্শায় প্রকাশ্যে পিস্তল নিয়ে যুবকের মহড়া

    October 20, 2026

    একাত্তর ও চব্বিশের পরাজিতরা চায়না সমাজে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক : অমিত

    October 20, 2026

    মহেশপুরে ঘুমন্ত জামাইকে কুপিয়ে হত্যা, শ্বশুর আটক

    October 20, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.