Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন
  • শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ
  • লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল
  • প্রেসক্লাব যশোরের নির্বাচন ১৫ পদে ২৭ মনোনয়ন বিক্রি
  • পৈত্রিক ভিটা নিয়ে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন, সুষ্ঠু তদন্ত দাবি
  • স্থানীয় চাহিদাভিত্তিক প্রশিক্ষণ ও সহজ অর্থায়নের দাবি যশোরে
  • একটি চক্র বিভাজন সৃষ্টির পাঁয়তারা করছে : নার্গিস বেগম
  • কৃষ্ণনগরে অসুস্থ পশুর মাংস বিক্রির প্রতিবাদে মানববন্ধন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, September 6
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার ৭৩তম জন্মদিন আজ

banglarbhoreBy banglarbhoreApril 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

আজ ৮ এপ্রিল বর্ষীয়ান সাংবাদিক ও সাহসী কলম সৈনিকদের পথিকৃত প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ও যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি এবং দৈনিক কল্যাণ সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা একরাম-উদ-দ্দৌলা জীবন চলার পথে ৭২ বছর পূর্ণ করলেন।

১৯৫২ সালের এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের বাদুড়িয়া থানার কলিঙ্গা গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম। পিতা মরহুম মোকছেদ আলী, মাতা মরহুমা আয়েশা খাতুন। তার পিতা ছিলেন ভারতের প্রখ্যাত ইংরেজি দৈনিক দ্যা স্টেটস্ম্যান পত্রিকার সহকারী সম্পাদক।

ছাত্রাবস্থাতেই তিনি সাংবাদিকতা পেশার সাথে যুক্ত হন। এ দেশের বরেণ্য সাংবাদিক মরহুম কবি নাসির উদ্দিন আহম্মেদ ও অন্যান্যের সহচার্যে এসে সাংবাদিকতা পেশার প্রতি অনুপ্রাণিত হন। লেখাপড়ার পাশাপাশি মাসিক মুকুল, সাপ্তাহিক গণদাবি ও নতুন দেশ-এ সাংবাদিকতার হাতে খড়ি। পরবর্তীতে পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতা।

যোগ দেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংবাদ-এর জেলা প্রতিনিধি, দৈনিক গণকণ্ঠের মফস্বল সম্পাদক (গণকণ্ঠের প্রকাশনা বন্ধ হলে), সাপ্তাহিক সত্যকথা’র ব্যবস্থাপনা সম্পাদক। পরবর্তীতে ফিরে আসেন যশোরে। দায়িত্ব নেন দৈনিক ঠিকানার নির্বাহী সম্পাদকের। দীর্ঘ ১৮ বছর যাবত সাংবাদিকতা পেশার সাথে যুক্ত থেকে অর্জিত অভিজ্ঞতার আলোকে ১৯৮৫ সালের ১৫ ফেব্রুয়ারি দৈনিক কল্যাণের সম্পাদনা ও প্রকাশনা শুরু করেন। অদ্যাবধি দৈনিক কল্যাণের প্রকাশনা অব্যাহত রয়েছে। দৈনিক কল্যাণ সম্পাদনা ও প্রকাশনার মতো কঠিন দায়িত্ব পালন করতে গিয়ে তাকে

অনেক প্রতিকূল অবস্থার সম্মুখিন হতে হয়েছে। তবুও এ পেশা থেকে বিচ্যুত হননি তিনি। এগিয়ে চলেছেন অবিচলভাবে।
সাংবাদিকতা পেশার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সাথে নিজেকে যুক্ত রেখেছেন। এই পেশার কৃতিত্বের জন্য জাতীয় ও স্থানীয় পর্যায়ে পেয়েছেন অসংখ্য পুরস্কার। দেশের স্বাধীনতার জন্য তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন।

পারিবারিক জীবনে একরাম-উদ-দ্দৌলার সহধর্মিনী নিলুফার ইয়াসমিন। একমাত্র পুত্র এহসান-উদ-দৌলা মিথুন দৈনিক কল্যাণ-এর ভারপ্রাপ্ত সম্পাদক, কন্যা রুবাইয়াত সুলতানা অক্ষর শিশু শিক্ষালয়ের শিক্ষিকা ও সুমাইয়া সুলতানা ঢাকার ইয়েল ইংরেজি স্কুলের শিক্ষিকা।

৭৩তম জন্মদিনে আগামী দিনগুলোতে সুস্থ থেকে পেশাগত জীবনে সাফল্যের জন্য সকলের শুভাশিস ও দোয়া কামনা করেছেন তিনি।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    জমির হারি না দেওয়ায় মামলা দিয়েছি বললেন- বাদী রুহুল আমিন

    September 6, 2026

    শিক্ষকদের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে প্রশিক্ষণ

    September 6, 2026

    লাইসেন্স নবায়ন বাদেই চলছে যশোর পপুলার মেডিকেল সার্ভিসেস অ্যান্ড হসপিটাল

    September 5, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.