Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
  • আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
  • ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
  • ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
  • যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
  • ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
  • যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
  • সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শ্যামনগরে এমপি দোলনের গাড়িতে হামলা : সাংবাদিক আহত, আটক

banglarbhoreBy banglarbhoreApril 20, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

শ্যামনগর প্রতিনিধি
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম আতাউল হক দোলনের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় এশিয়ান টিভি ও দৈনিক যুগের বার্তা পত্রিকার সাংবাদিক মেহেদী হাসান মারুফ আহত হয়েছেন। এ ঘটনায় শ্যামনগর থানা পুলিশ একজনকে আটক করেছে।
শুক্রবার রাত নয়টার দিকে শ্যামনগর পৌরসভা এলাকার গোডাউন মোড়ে এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, সংসদ সদস্য আতাউল হক দোলন ও তার সফর সঙ্গীরা পৌরসভা এলাকার গোডাউন মোড় জামে মসজিদে এশার নামাজ আদায় শেষে উপজেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক শরিফুল ইসলাম সোহাগের বাড়িতে নৈশ ভোজের জন্য রওনা হয়। তবে সে সময় এমপি গাড়িতে ছিলেন না। তিনি তার দশ মিনিট আগে মোটরসাইকেলযোগে জরুরি কাজে শ্যামনগর সদরে আসেন। গাড়িতে তার ড্রাইভার রহমত আলী, ব্যক্তিগত সহকারী শেখ নুরুজ্জামান টুটুল, উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক ও সাংবাদিক মেহেদী হাসান মারুফ ও আব্দুল্লাহ আল হাবীব ছিলেন। পথে গোডাউন মোড়ের কাছে এলে ওই যুবক তার গাড়িতে হামলা করে। এতে তার গাড়ির গ্লাস ক্ষতিগস্ত হয় এবং গাড়িতে থাকা উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক সাংবাদিক মেহেদী হাসান মারুফ আহত হন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, ঘটনার পর কালিগঞ্জ উপজেলার হোগলা এলাকার বাবু কাপালীকে (২৫) আটক করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় ৪ জনকে আসামি করে মামলা হয়েছে। যার নং ২১, বাকি ৩ জনকে গ্রেফতার করার অভিযান অব্যাহত আছে। এমপি আতাউল হক দোলন জানান, পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।
##

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)

    October 9, 2026

    আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)

    October 8, 2026

    ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’

    October 8, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.