Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • কোটচাঁদপুরে গর্ভবতী গাভী জবাই, জরিমানা
  • ইয়াবা বিক্রি : বাগআঁচড়ায় আটক ১
  • শার্শায় স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা : যুবক আটক
  • নিজ হাতে মাটি কুপিয়ে খাল পুনঃখনন উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী অমিত
  • পূর্ণ রেশনিং প্রথা চালুর দাবি বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের
  • যশোর পৌরসভার সড়ক সংস্কারে আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের
  • মণিরামপুরে সংঘর্ষ : পাল্টাপাল্টি অভিযোগ বিএনপি-জামায়াতের
  • যশোরে মহান মে দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, মে ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

তীব্র গরমে তালের রসের বিক্রি বেড়েছে রাজগঞ্জে

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২০, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

রাজগঞ্জ প্রতিনিধি
প্রচণ্ড রোদ ও গরমের ভিতরে দিয়ে গরীবপুর শ্মশান মোড়ের পাশে তালরস বিক্রেতার বিক্রি বেড়েছে। গরমের কিছুটা স্বস্তি পেতে শিশু-তরুণ-বৃদ্ধ সববয়সীরাই বিকেল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত তালের রস পান করছেন।
মনিরামপুর উপজেলা গরিবপুর গ্রাম শ্মশান মোড়ে হেদায়েতুল্লাহ প্রতিদিন গাছ থেকে রস সংগ্রহ করে এনে বিক্রি করে থাকেন। পেশায় কৃষক হেদায়েতুল্লাহ তীব্র গরমের এ মৌসুমে কিছু অর্থের প্রয়োজনের পাশাপাশি মানুষকে সুস্বাদু তালরসের স্বাদ দেয়ার জন্য প্রতিদিন রস বিক্রি করে থাকেন। প্রধান তরুণ-যুবকরাই তারা ক্রেতা। তবে সববয়সীরাই আসেন তাল রস পান করতে। তিনি বলেন প্রতিদিন ৫ থেকে ৬টি তালগাছ থেকে প্রায় ১০ থেকে ১৫ ভাড় রস হয়। প্রতি গ্লাস রস ১৫ থেকে ২০ টাকা বিক্রি করি। অপর রস বিক্রেতা মোবারকপুর গ্রামের, সামছুর রহমান বলেন, বাড়ির কাজের পাশাপাশি বাড়িতে থাকা তালগাছ থেকে নিজেই রস সংগ্রহ করে বাজারে বিক্রি করি। তিনি আরো বলেন, ২০ বছর ধরে গ্রামের ৮ থেকে ১০টা গাছ থেকে রস সংগ্রহ করি। একটা তাল গাছ থেকে প্রতিদিন সকাল, দুপুর ও বিকেলে তিন ধাপে ১০ থেকে ১৫ ভাড় রস সংগ্রহ করি। এছাড়াও উপজেলা নেংগুড়াহাটের বিভিন্ন অঞ্চলের লক্ষণপুর গ্রামের শফিকুল ইসলাম তাল রস বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। তিনি বলেন, তাল গাছ কমে যাওয়ায়, তেমন রস সংগ্রহ করা যায় না। এদিকে রসের চাহিদাও অনেক বেশি,অনেকেই শখের বসে দূর দূরান্ত থেকে, এখানে এসে তালের রস পান করেন। তাল রস পান করতে আসা যুবলীগ নেতা মুর্শিদ হাসান (ইমন) বলেন, এখানকার তালের রস ভেজাল মুক্ত মিষ্টি ও সুস্বাদু। আজ প্রচন্ড গরম তালের রস খেয়ে অনেক তৃপ্তি পেলাম। আমাদের মুরুব্বিদের কাছ থেকে শুনে এসেছি তালের রসে মানুষের জন্য খুবই উপকারী।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

কোটচাঁদপুরে গর্ভবতী গাভী জবাই, জরিমানা

মে ২, ২০২৬

ইয়াবা বিক্রি : বাগআঁচড়ায় আটক ১

মে ২, ২০২৬

শার্শায় স্কুল ছাত্রী ধর্ষণ চেষ্টা : যুবক আটক

মে ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.