Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ১৯ সেপ্টেম্বর প্রেসক্লাব যশোরের নির্বাচন
  • যশোরে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটির অনুমোদন
  • লোহাগড়ায় বিএনপির ৬ নেতাকে গণসংবর্ধনা
  • জাতীয় পার্টি যশোর জেলার ৭১ সদস্যের কমিটি অনুমোদিত
  • মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • যশোর বোর্ড : এসএসসি পরীক্ষায় পাশ করেনি ১১টি স্কুলে কেউ
  • যশোর জেনারেল হাসপাতালে নারীর গলার চেইন ছিনতাইয়ের চেষ্টা, আটক ১
  • যশোর বোর্ডে এসএসসিতে পাসের হার ৬৬.২৭%, জিপিএ-৫ পেয়েছে ১১,৪৭৮ জন (ভিডিও সহ)
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, August 11
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

তালা উপজেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান পদে চতুর্মুখি লড়াইয়ের আভাস

banglarbhoreBy banglarbhoreApril 23, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

এসএম নাহিদ হাসান, তালা

দরজায় কড়া নাড়ছে উপজেলা পরিষদ নির্বাচন। চায়ের দোকান থেকে পড়া মহাল্লায় চলছে প্রার্থীদের নিয়ে চুল চেরা বিশ্লেষণ। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দি¦তার জন্য তাদের মনোনয়ন দাখিল করেছেন। তবে প্রার্থী ৭ জন হলেও সাধারণ ভোটার আশা করছেন চারজন প্রার্থীর তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে।

উপজেলার ১২টি ইউনিয়নের সাধারণ ভোটাররা মনে করেন এবারের নির্বাচনে বর্তমান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলামের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে। যেহেতু এবারের নির্বাচনে দলীয় প্রতীক নেই সেহেতু সব শ্রেণী পেশার মানুষ প্রার্থীদের জনপ্রিয়তা, দলীয় পদ ও সামাজিক অবস্থানকে গুরুত্ব দিচ্ছেন।

এ বিষয়ে তালা উপজেলা নাগরিক কমিটির সভাপতি ও মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার বলেন, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও একটি সুন্দর পরিবেশে ভোট হোক এটা আমরা প্রত্যাশা করি। এবারের নির্বাচনে সবাই শক্ত প্রার্থী। যে কর্মীদের মন যোগাতে পারবে সেই ভালো করবে।

স্বাধীনতা শিক্ষক পরিষদের তালা উপজেলা কমিটির সভাপতি প্রভাষক এস আর আওয়াল বলেন, এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন প্রার্থীর শক্ত অবস্থান রয়েছে। আমরা মনে করছি জনপ্রিয়তার দিক থেকে সবাই সমান। তাই চারজন থেকে কেউ নির্বাচিত হলে সাধারণ ভোটাররা অবাক হবে না।

উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, যেহেতু জননেত্রী শেখ হাসিনা এবার দলীয় প্রতীক দেন নাই সেহেতু প্রার্থীদের জনপ্রিয়তা নির্বাচনে ফলাফল তৈরিতে ভূমিকা রাখেবে। আমরা আশা করছি একটা প্রতিদ্বন্দ্বিতামূলক হবে।

উল্লেখ্য, তালা উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ২৩৪ জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১ জন, নারী ভোটার ১লাখ ৩২ হাজার ৫২ জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোরেশ্বরী সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সভা

November 30, 2025

চৌগাছায় নাগরিক ঐক্য’র নারী সমাবেশ

November 29, 2025

আধুনিক যশোরের রূপকার তরিকুল ইসলাম

November 3, 2025
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.