Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি
  • চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ
  • জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন
  • যশোরে ১ কেজি গাঁজাসহ বৃদ্ধ আটক
  • যশোরে পুলিশ কর্মকর্তাদের শিশুবান্ধব তদন্ত ও আদালত পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ
  • বেহাল ২ কি.মি. রাস্তা : চরম দুর্ভোগে কাদাকাটির ৫ শতাধিক পরিবার
  • যশোরে ক্ষতিপূরণ দাবিতে ব্যবসায়ীদের মানববন্ধন
  • যশোর-ঝিনাইদহ ছয় লেন প্রকল্পে শতকোটি টাকার অনিয়ম !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, September 14
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized

সকল প্রস্তুতি সম্পন্ন : কাল জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষা

banglarbhoreBy banglarbhoreApril 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

যবিপ্রবি সংবাদদাতা

সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার জন্য সকল ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে জিএসটি কতৃপক্ষ। শনিবার (২৭ এপ্রিল) ‘এ’ ইউনিটের পরীক্ষাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) সকাল থেকে কঠোর নিরাপত্তার সাথে যবিপ্রবি থেকে অন্যান্য কেন্দ্রগুলোতে প্রশ্নপত্র পাঠানো শুরু হয়েছে। চতুর্থবারের মতো সমন্বিত এ ভর্তি পরীক্ষা দেশের ২১টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ দেশের সর্বস্তরের নিরাপত্তা বাহিনী অনিয়ম রোধে কঠোর অবস্থানে রয়েছেন।

২০২৩-২৪ সেশনের গুচ্ছ ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।

যবিপ্রবি উপাচার্য বলেন, ২৭ এপ্রিল গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এবার ১ লাখ ৭০ হাজার ৫৯৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস অত্যন্ত সুষ্ঠভাবে এই পরীক্ষাটি সম্পন্ন হবে। তিনি বলেন, প্রতিটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রগুলো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। শুধু পুলিশ বাহিনী নয় গোয়েন্দা সংস্থাসহ দেশের সর্বস্তরের নিরাপত্তা বাহিনী নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।

গুজবের বিষয়ে শিক্ষার্থীদের আশ্বস্ত করে উপাচার্য বলেন, প্রশ্ন করা থেকে শুরু করে কেন্দ্রগুলোতে প্রশ্ন পাঠানো, পরীক্ষা আয়োজন ও ফলাফল প্রদান সকল স্তরেই কঠোর নিরপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এতো নিরাপত্তা বেষ্টনীর পর প্রশ্ন ফাঁস ও প্রশ্ন নিয়ে কোন ধরণের সংশয়ের অবকাশ নেই। এরপরও কোন স্তর থেকে এতটুকুও চেষ্টা করা হলে সাথে সাথেই আমরা তা বুঝতে পারবো। তাই কোনো ধরণের গুজবে কান না দিতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনুরোধ জানাচ্ছি।

সারা দেশে তীব্র তাপপ্রবাহ চলমান থাকায় বিনা প্রয়োজনে পরীক্ষা কেন্দ্রগুলোতে অভিভাবকদের আসতে তিনি নিরুৎসাহিত করেন। এরপরও কোনো অভিভাবক আসলে শিক্ষার্থী ও অভিভাবককে আইইডিসিআর এর স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা অনুসরণ করতে বলেন তিনি।

উল্লেখ্য, জিএসটিভুক্ত ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, ফলাফলসহ অন্যান্য সকল তথ্য https://gstadmission.ac.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

এ বছর গুচ্ছভুক্ত ২৪ টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা (২৭ এপ্রিল শনিবার এ ইউনিট, ০৩ মে শুক্রবার বি ইউনিট এবং ১০ মে শুক্রবার সি ইউনিট) সারাদেশের মধ্যে ২১টি কেন্দ্রে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত সম্পন্ন হবে। এ পরীক্ষায় অংশ নেবেন মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ জন পরীক্ষার্থী আবেদন করেছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সিন্ডিকেটের দৌরাত্ম্য বন্ধে সরকারের হস্তক্ষেপ চাইলেন এমপি মুন্নি

    September 13, 2026

    চৌগাছায় সরকারি চাল কম দেয়ার অভিযোগ

    September 13, 2026

    জান্নাতুল মাওয়া ধর্ষণ ও হত্যাকারির ফাঁসি কার্যকরের দাবিতে নড়াইলে মানববন্ধন

    September 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.