Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত
  • পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম
  • পদ্মায় বাস ডুবে দুজনের মৃত্যু : নিখোঁজ অনেক, তোলা হচ্ছে বাসটি
  • লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা
  • স্বাধীনতা দিবসে যশোরে দিনব্যাপি কর্মসূচি
  • যে যার অবস্থান থেকে সমাজ উন্নয়নে কাজ করার আহ্বান: যশোর বোর্ড চেয়ারম্যান
  • স্বাধীনতা দিবস উপলক্ষে যশোরে সম্মিলিত সাংস্কৃতিক আয়োজন
  • মণিরামপুরে গণহত্যা দিবস পালিত
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, মার্চ ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

প্রধান শিক্ষকের রুঢ় আচরণে সহকারী শিক্ষিকা অজ্ঞান

banglarbhoreBy banglarbhoreএপ্রিল ২৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

শ্যামনগর প্রতিনিধি

নকিপুর সরকারি হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুঢ় ব্যবহারে সহকারী শিক্ষিকা শান্তি রানী স্কুলেই অজ্ঞান হয়ে যান। এ সময় সহকর্মীরা তাকে শ্যামনগর সরকারী হাসপাতালে ভর্তি করেন। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১০ ঘটিকার। এ ঘটনায় শিক্ষিকার স্বামী অশোক কুমার গায়েন বাদী হয়ে শ্যামনগর থানায় প্রধান শিক্ষককে বিবাদী করে লিখিত এজাহার দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়েছে, শিক্ষিকা শান্তি রাণী গত ২৮ এপ্রিল ব্যাংক ঋণের কাগজপত্রে স্বাক্ষর নেয়ার জন্য প্রধান শিক্ষকের কাছে গেলে তিনি স্বাক্ষর না করায় ওই দিন রাতে শিক্ষিকা ও তার স্বামী স্থানীয় সংসদ সদস্য এসএম আতাউল হক দোলনকে বিষয়টি জানালে, তিনি প্রধান শিক্ষককে স্বাক্ষর করার জন্য মোবাইল ফোনে বলে দেন। পরে সোমবার সহকারী শিক্ষিকা পুনরায় স্বাক্ষর করানোর জন্য স্কুলে গেলে প্রধান শিক্ষক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি ধামকি দেন। এ সময় শিক্ষিকা শান্তি রানী মানসিক ভারসাম্য হারিয়ে অজ্ঞান হয়ে পড়ে যান। বর্তমান তিনি শ্যামনগর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার বলেন শিক্ষিকা হঠাৎ জ্ঞান হারিয়ে ফেলায় তাকে হাসপাতালে আনা হয়েছে।

এ ঘটনায় প্রধান শিক্ষক ডক্টর মোহাম্মদ আব্দুল মান্নান অশালীন ব্যবহারের কথা অস্বীকার করে বলেন ওই শিক্ষিকা ব্যাংক লোনের কাগজে স্বাক্ষর নিতে আসলে আমি তাতে স্বাক্ষর করে দিই।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলম মুঠো ফোনে বলেন বিষয়টি আমি জানিনা তবে খোঁজখবর নিয়ে দেখছি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যথাযোগ্য মর্যাদায় যশোরে মহান স্বাধীনতা দিবস পালিত

মার্চ ২৬, ২০২৬

পদ্মায় বাসডুবি: মৃত বেড়ে ২৫, চলছে শোকের মাতম

মার্চ ২৬, ২০২৬

লিবার্টি সু কোম্পানি যশোরের প্রতারণা

মার্চ ২৫, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.