Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
  • বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • মহেশপুরে মার্কেটে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
  • যশোরে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের জুলাই পদযাত্রা
  • লোহাগড়ায় স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, July 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

চীনে ইন্টার্নশিপের সুযোগ পেলেন যবিপ্রবির আনাস

banglarbhoreBy banglarbhoreMay 8, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

যবিপ্রবি সংবাদদাতা

চীনের টংজি বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং (পিএমই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আনাস আল হোসাইন। ৩০ দিনের জন্য তিনি এই সুযোগ পেয়েছেন।

আগামী ১১ মে থেকে ৩০ দিনের ইন্টার্নশিপের জন্য তিনি চীনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবেন। এ সময় তিনি সাংহাইয়ের টংজি বিশ্ববিদ্যালয়ের ‘স্টেট কি ল্যাবরেটরি অব মেরিন জিয়োলজি’-তে জিওকেমিক্যাল নমুনা বিশ্লেষণের সুযোগ পাবেন। তার সঙ্গে সুপারভাইজার হিসেবে যাবেন যবিপ্রবির প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও পিএমই বিভাগের অধ্যাপক ড. এইচএম জাকির হোসেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে চীনের টংজি বিশ্ববিদ্যালয়ের যৌথ গবেষণার অংশ হিসেবে তিনি সেখানে নমুনা বিশ্লেষণ সংক্রান্ত এ ইন্টার্নশিপের সুযোগ পেলেন।

চীনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করার আগে পিএমই বিভাগের এই শিক্ষার্থী বিশ^বিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেনের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য বলেন, ‘এ ধরনের উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি করে।

শিক্ষার্থীরা হলো এ বিশ্ববিদ্যালয়ের ব্রান্ড অ্যাম্বাসেডর। শিক্ষা ও গবেষণায় তোমরা যত ভালো করবে, তত এ বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে। আশা করি, চীনেও তুমি সাফল্যের স্বাক্ষর রেখে আসবে। তোমার প্রতি বিশ্ববিদ্যালয় পরিবারের শুভ কামনা রইলো। ’

চীনের সাংহাইয়ে অবস্থিত টংজি বিশ্ববিদ্যালয়ে ইন্টার্নশিপের সুযোগ পাওয়ায় আনাস আল হোসাইন তাঁর সুপারভাইজার অধ্যাপক ড. এইচ এম জাকির হোসেনসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

July 29, 2026

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

July 29, 2026

মহেশপুরে মার্কেটে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি

July 29, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.