Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
  • অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন
  • যশোরে জনমত : বেতন বাড়ুক, দুর্নীতি না’
  • সীমান্ত হত্যা ও পুশ-ইনের প্রতিবাদে বেনাপোলে ১১ দলীয় জোটের বিক্ষোভ
  • জিনিস পত্রের দাম কম চান সাধারণ ক্রেতারা
  • পানি সংকটে মারা যাচ্ছে চিংড়ি ও সবজি : ক্ষতির পরিমাণ জানেন না কর্মকর্তা
  • মারা গেছেন বৃহত্তর যশোরের মুজিব বাহিনীর প্রধান আলী হোসেন মনি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শনিবার, জুন ১৩
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ১২, ২০২৪

‘মা দিবসে মা’কে উৎসর্গ জিপিএ-৫’

banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ১২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

‘প্রত্যাশার প্রাপ্তি মিলেছে। আমার সফলতার কারিগর শিক্ষকের পাশাপাশি হচ্ছেন আমার মা। আমার বাবা নেই। তাই আমার মা আমাকে সব সময় পড়াশোনার দেখভাল করেছেন। প্রেরণা যুগিয়েছে, সাহস দিয়েছে। বন্ধুর মতো সবসময় আমার পাশে ছিল আমার মা। আজ মা দিবসে আমার জিপিএ-৫ উৎসর্গ করছি মায়ের প্রতি। ’

এভাবেই অনুভূতি প্রকাশ করে যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ প্রাপ্ত সেমন্তি হাসান শ্রেষ্ঠা। সব বিষয়েই সে জিপিএ-৫ পেয়েছে।

একই বিদ্যালয়ের আরেক শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস হিয়া ফলাফলে খুশি হয়েছে। সে জানায়, আজ আমাদের দুটি বিশেষ দিন। একটি হচ্ছে ফলাফল প্রকাশ ও অন্যটি হচ্ছে মা দিবস। এই বিশেষ দিনে জিপিএ-৫ পেয়ে আমি উচ্ছ্বসিত। আমার প্রাপ্তি আমার মাকে উৎসর্গ করছি। মা দিবসে মা’কে দেয়া আমার শ্রেষ্ঠ উপহার জিপিএ-৫।

বিজ্ঞান বিভাগের আরেক শিক্ষার্থী সাইমা ইসলাম সুমি জানায়, ‘জিপিএ-৫ পেয়েছি। অনেক ভালো লাগছে। করেনার পর এবারই আমরা পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিয়েছিলাম। গণিত বিষয়ে একটু কঠিন প্রশ্ন মনে হয়েছিল। তবুও আমরা সবাই ভালো ফলাফল করতে পেয়ে আনন্দিত।’

আরেক শিক্ষার্থী নাজিফা আক্তার জানায়, ‘শিক্ষা জীবনে মায়ের অবদান সবথেকে বেশি ছিল। শিক্ষকরা যেমন স্কুলে গাইড দিতেন, তেমনি বাসায় মা গাইড দিতো। শিক্ষক এবং মা-বাবার অবদানেই আজ ভালো ফলাফল হয়েছে। আমার ইচ্ছা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করবো এবং ব্যারিস্টার হবো।’

যশোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হাসান পারভেজ বলেন, ‘আমরা সবসময় অভিভাবকদের সাথে যোগাযোগ রেখেছি। শিক্ষার্থীদের বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিত করেছি। সব মিলিয়ে আমাদের শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের অবদানের কারণে আজ আমরা সেরা, যশোর বোর্ড সারাদেশে সেরা।’

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

চুয়াডাঙ্গায় অপহরণের ৯ দিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

যশোরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

অভয়নগরে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.