Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল
  • হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার
  • যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক
  • ক্রেন সরবরাহ ও মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে বেনাপোলে শ্রমিকদের কর্মবিরতি
  • বাজেটে কৃষি খাতের অবমূল্যায়ন বরাদ্দ ১২ শতাংশে উন্নীতের দাবি ভাসানী পরিষদের
  • পাইকগাছায় জামাতের সাংগঠনিক সভায় হৈ হট্টগোল ভূয়া-ভূয়া শ্লোগান
  • ‘বাংলার ভোর’ প্রতিবেদন প্রকাশ : নড়েচড়ে বসেছে প্রশাসন
  • যশোরে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, জুন ১৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম মে ২৬, ২০২৪

‘৫টি নিয়ম মেনে চলি, চলুন সবুজ যশোর গড়ে তুলি’

 গাছ রোপণে উদ্বুদ্ধ করতে যনাস’র ক্যাম্পেইন
banglarbhoreBy banglarbhoreNo Commentsমে ২৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

‘৫টি নিয়ম মেনে চলি, চলুন সবুজ যশোর গড়ে তুলি’। এই শ্লোগানে পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ রোপণে উদ্বুদ্ধ করতে ক্যাম্পেইন শুরু করেছে যশোর নাগরিক সংঘ (যনাস)। রোববার সকালে সরকারি মাইকেল মধুসূদন কলেজ ক্যাম্পাস থেকে ক্যাম্পেইনটি শুরু হয়।

কলেজ প্রাঙ্গণে একটি ফল গাছের চারা রোপণের মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে ক্যাম্পেইনটির উদ্বোধন ঘোষণা করেন শিক্ষা প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। বিশেষ অতিথি ছিলেন প্রবীণ সাংবাদিক বীরমুক্তিযোদ্ধা রুকুনউদৌলাহ্ ও কলেজটির শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক মদন কুমার সাহা।

এ ছাড়াও উপস্থিত ছিলেন যশোর নাগরিক সংঘের সমন্বয়ক আলী আজম টিটো, সদস্য আহাদ আলী মুন্না, সালমান হাসান রাজিব প্রমুখ।

যশোর নাগরিক সংঘ সূত্র জানায়, তাপপ্রবাহ থেকে বাঁচতে ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ৫টি নিয়ম মেনে চলার আহবান জানিয়ে কয়েক মাসব্যাপি এই ক্যাম্পেইন চলবে। মেনে চলার জন্য আহবান জানানো ৫টি নিয়মের মধ্যে রয়েছেÑ এক বিন্দু পানি অপচয় না করা। পাথুরে চুন, আঠা, হোয়াইট সিমেন্ট ও জিঙ্ক অক্সাইড দিয়ে প্রতিটি বাড়ির ছাদ সাদা করা। প্রতিটি বাড়ির ছাদ ও বারান্দা গাছাপালা দিয়ে ছেয়ে ফেলা। ছাদ থেকে লতানো গাছ ঝুলিয়ে দেয়াল ঢেকে দেয়া। মরুভূমি হয়ে যাওয়া হাইওয়েগুলো আবার সবুজে ভরে ফেলা। যশোর বৃক্ষ ব্যাংকে গাছ জমা দেয়া ও সবুজ যশোর বৃক্ষ ব্যাংক থেকে রোপণের জন্য গাছের চারা নেয়া।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

জনবান্ধব বাজেট বাগআঁচড়ায় শুভেচ্ছা মিছিল

হত্যাচেষ্টা মামলার ৩ পলাতক আসামি র‌্যাবের অভিযানে গ্রেপ্তার

যশোরে ৫ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.