Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা
  • যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ
  • ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু
  • রোগী কল্যাণ সমিতি যশোরের মতবিনিময়
  • অবৈধ দখলদার উচ্ছেদে সড়কে যশোর পৌরসভার লাল দাগ
  • ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে মিম
  • যশোরে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২
  • জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টানা দ্বিতীয় জয় যশোরের
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বাঘারপাড়ায় বাইসাইকেল উপহার পেয়ে খুশি একশ’ মেধাবী ছাত্রী

banglarbhoreBy banglarbhoreজুন ৯, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে ব্যতিক্রমী আয়োজনে প্রত্যন্ত অঞ্চলের একশ’ মেধাবী অস্বচ্ছল ছাত্রীকে বাইসাইকেল উপহার দেয়া হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে শনিবার দুপুরে ছাত্রীদের হাতে এই বাইসাইকেল তুলে দেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। বিদ্যালয় থেকে দূরবর্তী স্থানে বাড়ি হওয়ায় বাইসাইকেল পাওয়া এই শিক্ষার্থীরা যারপরনাই খুশি।
যশোরের বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, বীর প্রতীক ইসহাক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও আন্দুলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০০ অস্বচ্ছল মেধাবী ছাত্রীকে এই সাইকেল উপহার দেয়া হয়।

বাইসাইকেল পাওয়া ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী ফাতেমা খাতুনের বাড়ি ধলগ্রাম ইউনিয়নের নতুন গ্রামে। স্কুল থেকে তার বাড়ির দূরত্ব দেড় কিলোমিটার। সাইকেল পেয়ে আপ্লুত ফাতেমা জানায়, এতদিন দেড় কিলোমিটার পায়ে হেঁটে স্কুলে আসা যাওয়া করতে হতো। এখন থেকে নিজের সাইকেল চালিয়ে স্কুলে যাওয়া আসা করতে পারবে। তার স্কুলে যাওয়া আসার কষ্ট দূর হলো। এখন সে মন দিয়ে লেখাপড়া করতে পারবে।’

অষ্টম শ্রেণির শিক্ষার্থী সুস্মিতা বিশ্বাসের বাড়ি পার্শ্ববর্তী শ্রীপুর গ্রামে। প্রতিক্রিয়া জানতে চাওয়ার সাথে সাথে সে বলে ওঠে ‘কখনো ভাবিনি নিজের একটি সাইকেল হবে। সাইকেল পেয়ে স্বপ্নের মত লাগছে। এখন থেকে দুই কিলোমিটার পায়ে হেঁটে কষ্ট করে স্কুলে আসতে হবে না। আমার একটি স্বপ্ন পূরণ হলো।’

নারী শিক্ষা প্রসারের লক্ষ্যে এই বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে বাঘারপাড়া উপজেলা প্রশাসন। বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি বলেন, শিক্ষার মানোন্নয়নে বর্তমান সরকার দৃঢ়প্রতিজ্ঞ। এই উদ্যোগের মাধ্যমে এই শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত সহজ হয়ে যাবে। আশা করছি সাইকেল পাওয়ার পর শিক্ষার্থীরা নিয়মিত স্কুলে যেতে পারবে। ফলাফলও ভালো হবে। সাইকেল পাওয়ার পর শিক্ষার্থীদের যে হাসি দেখেছি, তার মূল্য অনেক। ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে এই সুবিধা দেয়া হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপজেলা প্রশাসনের এই শীর্ষ কর্মকর্তা।

সাইকেল বিতরণ উপলক্ষে ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট যশোরের কমিশনার (চলতি দায়িত্ব) মো. কামরুজ্জামান, বাঘারপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসী, ধলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ধলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি রবিউল ইসলাম রবি। জেলা প্রশাসকের হাত থেকে বাইসাইকেল উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রত্যন্ত অঞ্চলের এই মেধাবী শিক্ষার্থীরা।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

খুলনায় দিনেদুপুরে গুলি করে ব্যবসায়ী হত্যা

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

যশোরসহ তিন জেলায় সড়ক দুর্ঘটনায় হতাহত দেড়শ’ পরিবারের মাঝে বিআরটিএ’র চেক বিতরণ

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

ইফতারিতে বাড়িতে বানান ফ্রেঞ্চ ফ্রাই পেঁয়াজু

ফেব্রুয়ারি ২৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.