Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর
  • যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ
  • যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু
  • বেনাপোল দিয়ে দেশে এলো সাবেক এমপি ভিপি জোয়াহের মরদেহ
  • নিষিদ্ধ ছাত্রলীগ নেতার আর্তনাদ ‘মা, আমাকে ক্ষমা করো’
  • ইরানে হামলা ও আয়াতুল্লাহ খামেনি হত্যার প্রতিবাদে মাগুরায় বিক্ষোভ
  • শ্যামনগরে প্রেসক্লাবে ঢুকে যুবদল নেতার নেতৃত্বে সভাপতিকে মারপিট
  • গ্রীস্মকালীন টমেটোর উদ্ভাবক বিজ্ঞানী ড. রেজাউল করিমের ইন্তিকাল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মার্চ ২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

মেস নিয়ন্ত্রণে রাখতেই দু’ পক্ষই হল দখলে রাখতে মরিয়া

banglarbhoreBy banglarbhoreজুন ২৩, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক

যশোর শহরের আওয়ামী লীগের দু’ পক্ষের মাঠের রাজনীতিতে কর্মী সমাগম ঘটাতে অগ্রণী ভূমিকা পালন করে ছাত্রলীগ। আর শহরের মেসগুলো থেকেই এসব কর্মীর অধিকাংশ সরবরাহ করা হয়। এবং কলেজের আবাসিক হল থেকেই নিয়ন্ত্রণ করা হয় ব্যক্তিমালিকানাধীন মেসগুলো। ফলে মেসগুলো নিয়ন্ত্রণে রাখতেই দু’ পক্ষই হল দখলে রাখতে মরিয়া অবস্থানে থাকে। সর্বশেষ রোববার সরকারি এম এম কলেজের আসাদ হল দখলে নিয়েছে শাহীন চাকলাদারের অনুসারীরা। এই হলে ১২০ জনের সিট থাকলেও জেলা ছাত্রলীগের দু’পক্ষের নৈরাজ্য, সন্ত্রাসী কর্মকান্ড, হানাহানিতে সাধারণ শিক্ষার্থীরা কেউ থাকে না। এমনকি ছাত্রলীগের নেতাকর্মীরা হলে মাদক সেবনের অভিযোগও রয়েছে। ফলে ১২০ আসনের বিপরীতে জায়গায় বর্তমানে হলে বসাবাস করেন ২৫ থেকে ৩০ জন। তার মধ্যে বেশির ভাগ অছাত্র, বহিরাগত। তারা সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগ দুটি গ্রুপে বিভক্ত। একটি পক্ষের নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। অন্যটি স্থানীয় এমপি কাজী নাবিল আহমেদ। জেলার রাজনীতির গ্রুপিংয়ের মতো ক্যাম্পাসেও এই দুই শীর্ষ নেতার অনুসারীদের রাজনীতি বলয় রয়েছে। সাধারণ শিক্ষার্থীদের জোর করে বিভিন্ন দলীয় কর্মসূচিতে যেতে বাধ্য করা, বিভিন্ন মেসে মাদক সেবন, মাদক বিক্রি, বিভিন্ন প্রগ্রামের নামে চাঁদাবাজি, ক্যাম্পাসে নৈরাজ্য আধিপত্যে বিস্তারে কাজ করে আসাদ হলের আবাসিক ছাত্রলীগের নেতাকর্মীরা। আর এসব কাজে কলকাঠি নাড়েন অছাত্র, বহিরাগতরা।

বিভিন্ন সময়ে হল দখল, নেতাকর্মীদের ক্যাম্পাসে বিশৃঙ্খলার কারণে সম্প্রতি কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এমএম কলেজ ছাত্রলীগের এক নেতা বলেন, এমএম কলেজের আশপাশে দুই শতাধিক ব্যাক্তিমালিকানা ছাত্রাবাস বা মেস রয়েছে। এসব মেস নিয়ন্ত্রণ করে আসাদ হল ছাত্রলীগ। মূলত জেলা আওয়ামী লীগের দলীয় কর্মসূচিতে জনসমাগম ঘটতে সাধারণ ছাত্রদের নিয়ে যেতে বাধ্য করে আসাদ হল ছাত্রলীগ। এত দিন কাজী নাবিলের মিছিল-মিটিংয়ে আসাদ হল ছাত্রদের নিয়ে যেত। কিন্তু বেশ কিছুদিন ধরে শাহীনের অনুসারীরা হল দখলে মরিয়া হয়ে ওঠে। সেই সুযোগে শাহীনের অনুসারী হল দখলে নিয়েছে।

এই বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার বলেন, ‘কে কারা হল দখল করেছে জানা নেই। আমাদের কোন কর্মী বা নেতা কাউকে মিছিল-মিটিং ও সমাবেশে যোগ দিতে বাধ্য করে না। দলের প্রতি ভালোবাসাতে তারা কর্মসূচিতে আসে। এখানে কোন প্রভাব আধিপত্যের কোন বিষয় না।’ আর কাজী নাবিল আহমেদের মুঠোফোনে কয়েক দফা যোগাযোগ করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

বকেয়া বেতন দাবিতে যশোর আইটি পার্কে ‘চালডাল’ কর্মীদের বিক্ষোভ ভাংচুর

মার্চ ২, ২০২৬

যশোরে মাছের ঘেরে যুবকের রক্তাক্ত মরদেহ

মার্চ ২, ২০২৬

যশোরে সেচ পাম্পে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

মার্চ ২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.