Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • একবছরে যাত্রী এবং আয় বেড়েছে ৩০ শতাংশ যশোর জংশনে পৌনে ছয় কোটি টাকা বাড়তি আয়
  • ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে ককটেল সদৃশ্যবস্তু উদ্ধার
  • ডাক্তার দেখানোর কথা বলে তালায় ধর্ষণ, থানায় মামলা
  • বাগআঁচড়ায় ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • মিথ্যা মামলা থেকে জামিন পেলেন বাবা-ছেলে
  • ক্যান্টনমেন্ট কলেজ যশোর অ্যালামনাই অ্যাসোসিয়েশনের বৃক্ষরোপণ
  • আরাফাত রহমান কোকো স্মরণে কালিগঞ্জে প্রীতি ফুটবল
  • যশোরে পুকুরে ডুবে দুই বোনসহ তিন শিশুর মৃত্যু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Saturday, August 15
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে ছাত্রলীগ নেতা তরিকুলকে অব্যাহতি

অন্তরঙ্গ ভিডিও ভাইরাল
banglarbhoreBy banglarbhoreJune 24, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলামের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক গড়ে প্রতারণার অভিযোগ সংগঠনের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার সংগঠনের জেলা শাখার সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস ও সাধারণ সম্পাদক তানজীব নওশাদ পল্লব সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

এর আগে ভুক্তভোগী ওই ছাত্রলীগ কর্মী প্রতারণার অভিযোগ তুলে চলতি মাসের ১৯ জুন কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের কাছে লিখিত অভিযোগ দেন। এর পর ছাত্রলীগ নেতা ও ওই নারী কর্মীর আপত্তিকর তাদের অন্তরঙ্গ ভিডিও, ছবি ও হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশর্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যা নিয়ে চলে ব্যাপক আলোচনা-সমালোচনা।

জেলা ছাত্রলীগের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে সম্পৃক্ত থাকার অভিযোগে তরিকুল ইসলামকে সংগঠনের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। একই সাথে তাকে স্থায়ী বহিস্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি-সম্পাদকের কাছে সুপারিশ করা হয়েছে।

এই বিষয়ে জানতে অভিযুক্ত ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। আর জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, তরিকুল ইসলাম সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। সাংগঠনিকভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।’

এর আগে লিখিত অভিযোগে ভুক্তভোগী ছাত্রলীগ নেত্রী উল্লেখ করেন, প্রায় দুই বছর আগে যশোর সরকারি এমএম কলেজের বাংলা বিভাগে পড়াশোনাকালে একই কলেজের ভূগোল বিভাগের ছাত্র ও জেলা ছাত্রলীগ নেতা তরিকুল ইসলামের সঙ্গে পরিচয় হয়। এরপর আস্তে আস্তে তা প্রেমের সম্পর্কে গড়ায়। একে অপরকে দেয় বিয়ের প্রতিশ্রুতিও। সম্পর্ক গভীর হলে তারা একসঙ্গে থাকা শুরু করেন। তরিকুল তার ভাড়া বাসায় স্ত্রী পরিচয়ে ওই নেত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন।

তবে সম্প্রতি মেয়েটি বিয়ের কথা বললে সম্পর্ক অস্বীকার করে তাকে খুনের ভয় দেখাচ্ছেন তরিকুল। এমনকি অন্যত্র বিয়ের জন্য পারিবারিকভাবে মেয়ে দেখছেন তরিকুলের পরিবার।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    একবছরে যাত্রী এবং আয় বেড়েছে ৩০ শতাংশ যশোর জংশনে পৌনে ছয় কোটি টাকা বাড়তি আয়

    August 15, 2026

    ওয়ার্ড বিএনপির কার্যালয় থেকে ককটেল সদৃশ্যবস্তু উদ্ধার

    August 15, 2026

    ডাক্তার দেখানোর কথা বলে তালায় ধর্ষণ, থানায় মামলা

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.