Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন
  • যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন
  • যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন
  • লিটন পরিবহণের চাপায় বৃদ্ধা নিহত
  • কেশবপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া
  • খুলনায় আদালতে হাজিরা দিতে আসা দুজনকে গুলি করে হত্যা
  • ঐ বিজয়ের কেতন ওড়ে
  • মহম্মদপুরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, July 28
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সততা, সাহসিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছি : এসপি প্রলয় জোয়ারদার

যশোরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়
banglarbhoreBy banglarbhoreJune 26, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরের বিদায়ী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। বুধবার বেলা ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে যশোরে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা হয়।

অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত প্রলয় কুমার জোয়ারদার বলেন, তিন বছর ৫ মাস যশোরের পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেছি। আমি সততা, সাহসিতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছি। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরোটলারেন্স ছিলাম। জনগণের জানমালের নিরাপত্তায় বদ্ধ পরিকর ছিলাম। অপরাধীকে অপরাধী হিসেবেই বিবেচনা করেছি, তার অন্য কোন পরিচয় বিবেচনা করি নাই। অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেছি।

তিনি বলেন, যশোওে আমার দায়িত্বকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে পেরেছি। যশোরবাসী সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত পরিবেশে বসবাস করতে পেরেছেন। জনগনের ট্যাক্সের টাকায় পুলিশের বেতন ভাতা হয়। তাহলে পুলিশ কেন অন্যায় করবে মানুষের উপর। তাদের জানমালের নিরাপত্তা দেয়া পুলিশের পেশাগত দায়িত্ব। তাই সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ও অস্ত্রবাজ অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে অভিযান পরিচালনা করা হয়েছে। দায়িত্বপালনকালে গণমাধ্যমের ইতিবাচক সহযোগিতা পেয়েছি। এজন্য অনেক কাজ করতে সহায়তা করেছে গণমাধ্যম। গণমাধ্যমের গঠনমূলক সমালোচনায় ভুলত্রুটি শুধরে নিয়েছি।

তিনি আরো বলেন, যশোরের অনেক স্পটে নানা অপরাধমুলক কর্মকান্ড চলত। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, চাকু সন্ত্রাসে অতিষ্ট ছিল সাধারণ মানুষ। তাদের রুখতে কাজ করেছেন তিনি। যশোর জেলা পুলিশে কর্মরত ২৪শ’ পুলিশ সদস্যকে তিনি সততা সাহসিকতা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন সব সময়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক এসএম তৌহিদুর রহমান, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম উদ দৌলা, সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন ও যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মনোতোষ বসু। এর আগে যশোরে বীরমুক্তিযোদ্ধা ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

আরএন রোড ক্রীড়া চক্রের ৭৭ সদস্যর কমিটি গঠন

December 1, 2025

যশোরে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন

December 1, 2025

যশোরে নার্স ও মিডওয়াইফারিদের প্রতীকী শাটডাউন

December 1, 2025
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.