Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
  • লোহাগড়ায় মৎস্য ঘের পাড়ে কলা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের
  • বিএনপির টিকিট পেতে যা লাগবে
  • দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত
  • ভ্যানিলা চাষ : বাণিজ্যিক সম্প্রসারণে বাঁধার পরও স্বপ্ন বুনছেন সারোয়ার
  • তালায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি
  • বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আশাশুনিতে বিএনপির র‌্যালি
  • বাংলার ভোর সম্পাদকের পিতা প্রথিতযশা সংবাদপত্রসেবী সৈয়দ নজমুল হোসেনের মৃত্যুবার্ষিকী সোমবার
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, November 9
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে অফিস আদালত খোলা থাকলেও বন্ধ ছিল ব্যবসা প্রতিষ্ঠান

 নিরাপত্তা নিশ্চিত করছেন ব্যবসায়ীরা নিজেরাই
banglarbhoreBy banglarbhoreAugust 7, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

সরকারি নির্দেশনায় মঙ্গলবার থেকে সবকিছু খোলার নির্দেশনা দিলেও কি হয় এ আশংকায় বন্ধ ছিলো অধিকাংশ ব্যবসা প্রতিষ্ঠান। ফলে শহরে জনসাধারণের চলাচল ছিল একেবারেই কম। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানে সেবা নেয়ার উপস্থিতির হার ছিলো কোন রকম। জানাগেছে, গত সোমবার সরকার পদত্যাগের বিজয়মিছিল থেকে শহরের পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে অগ্নিসংযোগের কারণে ২৪ নিহত হয়েছেন। এছাড়া বিভিন্ন নেতাকর্মীদের বাড়িঘর ভাংচুর অগ্নিকাণ্ডের ঘটনায় অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। গ্রাম অঞ্চলে হামলা, অগ্নিসংযোগের ঘটনায় জেলায় সাধারণ মানুষের মাঝে একরকম আতঙ্ক বিরাজ করছে।

সরেজমিনে যশোর শহরে ঘুরে দেখা গেছে, শহরের সাধারণ মানুষের মধ্যে চলাচল খুবই কম। শহরের দড়াটানা, চাঁচড়া, মণিহার, চিত্রামোড়সহ কয়েকটি স্থানে মানুষের চলাচল কম দেখা গেছে। এসব সড়কের পাশে ভ্রাম্যমাণ দোকানগুলো বসতে দেখা যায়নি। শহরের আরএন রোড, বড়বাজার, মুজিব সড়ক, কালেক্টরেট মার্কেট, চিত্রামোড়সহ বিভিন্ন মার্কেট শপিংমল বন্ধ থাকতে দেখা গেছে। মার্কেটের সামনে দোকান বন্ধ থেকে দোকানের মালিকরা বসে আড্ডা দিতে দেগা গেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের বড়বাজার কাঁচাবাজার, চুয়াডাঙ্গা স্ট্যান্ড ও রেলস্টেশন বাজারগুলো ক্রেতাদের উপস্থিতি দেখা যায়। দুপুরের পর থেকে ক্রেতা কম থাকাতে অনেক দোকান বন্ধ রেখে বাড়ি চলে যান। এছাড়া শহরের বিভিন্ন ইজিবাইক ও রিকসা কম চলতে দেখা গেছে। ফলে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষেরা পড়েন বিপাকে।

নজরুল ইসলাম নামে এক রিকসা চালক বলেন, ‘শহরে মানুষের উপস্থিতি কম। কয়েকদিন ধরে ভাংচুর, শিক্ষার্থীদের আন্দোলন এবং গতকাল শহরে ভাংচুর আগুন দেয়ার কারণে মানুষের মধ্যে আতংক বিরাজ করছে। ঘরের বাইরে কম বের হচ্ছেন। কালেক্টরেট মার্কেটে ব্যবসায়ীরা প্রতিটি দোকান বন্ধ রেখেছেন। ব্যবসায়ীরা বলেন, ‘দেশের ব্যবসার পরিস্থিতি নাই। সারাদেশে লুটপাট হামলা চলছে। গতকাল যশোরেরও ভাংচুর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা এমনকি আগুন দেয়ার ঘটনা ঘটেছে। ফলে ব্যবসায়ীদের মধ্যে আতংক বিরাজ করছে। ব্যবসায়ীরা তাদের প্রতিষ্ঠান রক্ষার্থে নিজ নিজ উদ্যোগে নিরাপত্তা নিশ্চিত করছেন। স্বাভাবিক পরিস্থিতি না ফিরলে দোকান খোলা নিরাপদ না বলে জানান তারা। তবে শহরে জরুরি সেবাপ্রতিষ্ঠান বা দোকানগুলো খোলা দেখা গেছে।

এদিকে রাষ্ট্রপ্রতির নির্দেশে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠান খোলা থাকলেও শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিলো। সরকারি সেবাপ্রতিষ্ঠানগুলো মানুষের সেবা নিতে উপস্থিতি কম ছিলো। যশোর জেলা দায়রা আদালত ও ম্যাজিস্ট্রেট আদালতেও এদিন সেবা নেয়াদের উপস্থিতি ছিলো না বলেই চলে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    চৌগাছায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

    November 9, 2026

    লোহাগড়ায় মৎস্য ঘের পাড়ে কলা চাষে আগ্রহ বাড়ছে চাষিদের

    November 9, 2026

    বিএনপির টিকিট পেতে যা লাগবে

    November 9, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.