Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ৯, ২০২৪

বেনাপোল বন্দর দিয়ে ভ্রমণ ভিসার যাত্রী যাতায়াত বন্ধ

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ৯, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা
সাম্প্রতিক সহিংস ঘটনায় নিরাপত্তাজনিত কারণে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত সীমিত করা হয়েছে। মেডিকেল ভিসায় বাংলাদেশি পাসপোর্ট যাত্রী এবং ভারতীয় পাসপোর্টধারী যারা বাংলাদেশে অবস্থান করছেন তারা ভারতে প্রবেশ করতে পারছেন।

শুক্রবার সকালে ইমিগ্রেশন কর্তৃপক্ষের একটি সূত্র এ তথ্য জানান। গত মঙ্গলবার থেকে পাসপোর্ট যাত্রী যাতায়াত সীমিত করা হয়েছে। তবে জরুরি চিকিৎসার জন্য বাংলাদেশি পাসপোর্টধারী রোগীরা মেডিকেল ভিসায় এবং বাংলাদেশে অবস্থানরত ভারতীয় পাসপোর্ট যাত্রীরা ভারতে প্রবেশ করতে পারছেন।

অপরদিকে পেট্রাপোল ইমিগ্রেশন কোন ভারতীয় যাত্রীকে বাংলাদেশে প্রবেশ করতে দিচ্ছেন না। ভারতে অবস্থানকারী বাংলাদেশি পাসপোর্টযাত্রীরা নিজ দেশে ফিরতে পারছেন।

বাংলাদেশ থেকে ফিরে যাওয়া ভারতীয় যাত্রী সমীর সরকার বলেন, বাংলাদেশে আমার বাপ-দাদার বাড়ি। ক’দিনের জন্য বেড়াতে এসেছিলাম। এদেশের অবস্থা খারাপ দেখে তাড়াতাড়ি চলে যাচ্ছি।

চিকিৎসার জন্য ভারতে যাওয়া যাত্রী শাহিদা খাতুন জানান, আমার স্বামীর হার্টের চিকিৎসার জন্য কয়েকমাস অন্তর ভারতে যাওয়া লাগে। শুক্রবার বর্ডারে এসে দেখছি হাতে গোনার মতো যাত্রী যাতায়াত করেছে। কেমন একটা ভয় ভয় লাগছে।
পাসপোর্টধারী শুকুরুজ্জামান জানান, আমি ভ্রমণ ভিসায় ভারতে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল এসেছিলাম। ইমিগ্রেশনে পাসপোর্ট সিল করার জন্য গেলে আমাকে ফিরিয়ে দিলেন। এখন যাওয়া যাবেনা বলে অফিসাররা জানান।
উল্লেখ, গত বুধবার ভুয়া নাম ব্যবহার করে ভারতে যাওয়ার সময় ঢাকার নবাবগঞ্জ উপজেলার বান্দুরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সজীবকে আটক করা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের অফিসার ইনর্চাজ আজহারুল ইসলাম বলেন, সম্প্রতি সহিংস ঘটনায় নিরাপত্তাজনিত কারণে বেনাপোল ইমিগ্রেশন দিয়ে পাসপোর্ট যাত্রী যাতায়াত সীমিত করা হয়েছে। ভুয়া নাম পদবী ব্যবহার করে আওয়ামী লীগের কোন নেতা-কর্মী, এমপি-মন্ত্রী বা দুর্নীতিগ্রস্ত কোন ব্যাক্তি দেশ ত্যাগ করে ভারতে প্রবেশ করতে না পারে সে জন্য আপাতত যাত্রী যাতায়াত সীমিত করা হয়েছে। তবে কিছু কিছু ভ্রমণ ভিসার যাত্রীরা ভারতে প্রবেশের ক্ষেত্রে বিভিন্ন গোয়েন্দাদের মাধ্যমে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.