Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ১০, ২০২৪

বর্ষায় কেশবপুরে ব্যস্ততা বেড়েছে ছাতা সারাইয়ে

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ১০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

পাঁজিয়া সংবাদদাতা
দিন-রাত ২৪ ঘণ্টার মধ্যে অধিকাংশ সময়ই ভারি কিংবা মাঝারি বর্ষণ হচ্ছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের ছাতার বেশি প্রয়োজন দেখা দিচ্ছে।

ফলে নতুন ছাতার কদরসহ পুরাতন ছাতা মেরামত কারিগরদের ব্যস্ততা বেড়েছে। এমন চিত্রের দেখা মিলেছে কেশবপুর উপজেলায়। পৌর শহরে ফুটপাতে দেখা যাচ্ছে পুরাতন ছাতার কারিগরদের ব্যস্ত সময়। আবার যাদের ঘরে ছাতা নেই তারা কিনছেন নতুন ছাতা। এতে করে ব্যবসায়ীরাও খুশি।

পৌর শহরের বিভিন্ন ছাতার দোকানে দেখা গেছে সাধারণ ক্রেতারা দোকানে ভিড় জমাচ্ছেন। বিক্রি হচ্ছে দেশি-বিদেশি ছাতা। শিশুদের জন্য আছে বাহারি নকশার ছাতা। শহরের গাজীর মোড়, থানার মোড় সহ কয়েকটি ফুটপাতে কারিগররা মেরামত করছে পুরাতন ছাতা।

সুজাপুর গ্রামের মোসলেম উদ্দিন বলেন, অযত্নে ঘরে পড়ে ছিলো দুটি ছাতা। বৃষ্টিতে ছাতার প্রয়োজন তাই সারাতে এসেছি। নতুন ছাতা কিনতে গেলে অনেক টাকার প্রয়োজন। দুইটি ছাতা সারাতে কারিগরকে মাত্র ৫০ টাকা দেয়া লাগলো।
ব্যাসডাঙ্গা গ্রামের হায়দার রহমান বলেন, বৃষ্টিতে ভিজে বাইরে যাওয়া মুশকিল হয়ে গেছে। মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র না ভেজে সেজন্য ছাতা কিনতে এসেছি।

ছাতা কারিগর ও ব্যবসায়ীরা বলেন, বর্ষা মৌসুমে ছাতার বাজার সরগরম হয়ে উঠেছে। বিক্রি ও মেরামত কারিগরদের ব্যস্ততা বেড়েছে। ফলে সকাল থেকে রাত অবধি চলছে এ কাজ। বৃষ্টি সময় বেচাকেনার ভাবও ভালো। ছোট্ট-বড় সব বয়সের লোক ছাতা কিনছে। তার মধ্যে শিশুরা বাহারি নকশার ছাতা দেখে ক্রয় করছে। পুরাতন ছাতা সারাতে আসছে অনেকেই।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.