Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ১০, ২০২৪

ঝিকরগাছায় আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ১০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

নিজস্ব প্রতিবেদক, ঝিকরগাছা
শনিবার দুপুরে যশোরের ঝিকরগাছায় আইন শৃঙ্খলা রক্ষায় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পাল। প্রধান অতিথি ছিলেন লেফটেন্যান্ট রাফি। সহকারী কমিশনার (ভূমি) কে এম মামুনুর রশীদ, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ বিএম কামাল হোসেন ভূঁইয়া।

প্রধান অতিথি বলেন, ঝিকরগাছা উপজেলার শান্তি শৃঙ্খলা রক্ষার্থে ঝিকরগাছাবাসী প্রশংসার দাবি রাখে। এছাড়াও আইন শৃংখলা রক্ষার্থে যে কোন পরিস্থিতিতে আপনারা সেনাবাহিনী, স্থানীয় প্রশাসন, পুলিশের সহযোগিতা পাবেন বলে নিশ্চিত করছি।

সভায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন – বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাস্টার আব্দুল আলীম, উপজেলা ইমাম পরিষদের সেক্রেটারি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আকবর হোসাইন, জাতীয় পার্টির সভাপতি অধ্যাপক রেজাউল ইসলাম, পূজা উদযাপন কমিটির সভাপতি দুলাল চন্দ্র অধিকারী, সম্পাদক তড়িৎ পাল, সাধারণ ব্যবসায়ী সমিতির সেক্রেটারি সন্তোষ কুমার ঘোষ, সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল মুন্নি, উপজেলা বিএনপির নেতা মোর্ত্তাজা এলাহী টিপু, বিএম স্কুলের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, সাংবাদিক তরিকুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আসলাম উদ্দিন, তৌহিদুল ইসলাম, উপাধ্যক্ষ ইলিয়াস উদ্দীন।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ হিন্দুদের উপর নির্যাতনের বিষয়ে বিএনপিকে দোষারোপ করেছে। ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, ঝিকরগাছা থানা বিএনপির নেতৃত্বে বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে। তারা আরো বলেন, বর্তমানে ঝিকরগাছা অবস্থা অনেকটা স্বাভাবিক হয়ে গিয়েছে। এছাড়া বাজার মনিটরিং এবং আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন ইউনিয়নে, পাড়া মহল্লায়, শান্তি-শৃঙ্খলা রক্ষা কমিটি গঠনের আহ্বান জানান। বর্তমানে ছাত্র-ছাত্রীরা ঝিকরগাছা বাজারে ট্রাফিক ব্যবস্থার দায়িত্বে রয়েছেন।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.