Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই
  • স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক
  • জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)
  • যশোরের আলোচিত শিপ্রা মৃত্যুর বিচার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ
  • সাফল্যের ধারাবাহিকতায় উজ্জ্বল ইন্টারন্যাশনাল পিস স্কুল
  • নড়াইলে ৫ দিনব্যাপি বইমেলা উদ্বোধন
  • কোটচাঁদপুর যুব উন্নয়ন কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মসহ নানা অভিযোগ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 23
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বেনাপোল বন্দরে বাণিজ্য গতিশীল এবং আইন শৃংখলা নিয়ন্ত্রণে বিজিবির মতবিনিময়

banglarbhoreBy banglarbhoreAugust 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বেনাপোল সংবাদদাতা
বেনাপোলে স্থলবন্দর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বাণিজ্য স্বাভাবিক করতে স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশিল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা করেছেন যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।এর আগে সভায় নিহত ছাত্রদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং তাদের রুহের মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করা হয়।

শনিবারসকাল থেকে দুপুর পর্যন্ত বেনাপোল পোর্ট থানার অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ সুমন ভক্তের সভাপতিত্বে মতবিনিময় সভায় ব্যবসায়ী, সুধী সমাজ, ছাত্র জনতা ও স্থানীয় রাজনীতিবিদ আলোচনায় অংশ নেন।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বক্তব্যে বলেন, শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে বর্তমান পরিস্থিতি সামাল দেয়া কঠিন। স্থানীয় জনগণ এবং ছাত্র জনতা থেকে শুরু করে সবার সক্রিয় ভূমিকা থাকলে খুব দ্রুত পরিস্থিতি সামলিয়ে দেশের অর্থনীতিকে সচল করা সম্ভব। এছাড়া সাম্প্রতি নাশকতামূলক বিভিন্ন ঘটনায় দুঃখ প্রকাশ করে সবাইকে সহনশীল হতে অনুরোধ জানান এবং সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, শার্শা উপজেলা বিএনপির আহবায়ক ও বেনাপোল সিএন্ডএফ এজেন্টের সহসভাপতি খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিমউদ্দীন, সাধারণ সম্পাদক সম্পাদক আবু তাহের ভারত, ছাত্র প্রতিনিধি রেজোয়ান আহমেদ আকাশ, শার্শা থানা যুব দলের আহবাহক মোস্তাফিজ্জোহা সেলিম, যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইন্দা, শিক্ষক প্রতিনিধি আব্দুল মান্নান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা উজ্জ্বল কুমার বিশ্বাস, পৌর যুবদলের সদস্য সচিব রাহানুজ্জামান দিপু, বেনাপোল পৌর আ.লীগের সভাপতি এনামুল হক মুকুল, পৌরমেয়র ও আ.লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন, প্রেসক্লাব বেনাপোলের সেক্রেটারি বকুল মাহাবুব ও শার্শা উপজেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক।

উল্লেখ্য, গত ২১ জুলাইয়ের পর থেকে আন্দোলন ও পরবর্তী সহিংসতায় এপথে ভারতের সাথে স্বাভাবিক আমদানি, রফতানি বাণিজ্য ব্যাহত হচ্ছিল। সরকারের পতনের পর অনেক আ.লীগ নেতা কর্মীরা ঘর থেকে বের হতে আতঙ্কিত হয়ে পড়েছিল। অনেক হিন্দু পরিবার নাশকতার আশঙ্কায় ছিল। পরিস্থিতি স্বাভাবিক করতে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতা-কর্মীরা বাড়িতে গিয়ে তাদেরকে স্বাধীনভাবে চলাচল ও ব্যবসা-বাণিজ্য পরিচালনায় সাহস জোগায়। সভায় অংশগ্রহণকারীরা আশা করেন সবার সহযোগিতায় পূর্বের হিংসা, বিদ্বেষ ভুলে পিছনের ক্ষতি কাটিয়ে দেশ দ্রুত স্বাভাবিক হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সোহাগ অটোর অনুমোদন বিহীন অটো রিকশা তৈরির কারখানা চলছেই

    September 23, 2026

    স্ত্রীর ব্যক্তিগত ছবি ছড়িয়ে দেয়ার অভিযোগে যশোরে স্বামী আটক

    September 23, 2026

    জ্বালানী তেলের দাম বৃদ্ধিতে যশোরে-উদ্বেগ (ভিডিও সহ)

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.