Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ১০, ২০২৪

যশোরে সনাতন ধর্মালম্বীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ১০, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর ডেস্ক
ধর্মীয় উপসানলয় ও বাসা বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে যশোর শহরের দড়াটানা ভৈরব চত্বরে এক প্রতিবাদ সামবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। সামাবেশে যশোর শহরের বিভিন্ন পাড়া মহল্লার কয়েকশ’ নারী পুরুষ অংশগ্রহণ করেন।

যশোরে সনাতন ধর্মালম্বীদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
সমাবেশে বক্তৃতা করেন ইন্দ্রজিত রায়, দেবব্রত রায়, রুপন দাস, শীলা মৈত্র, বিশ^জিত কর্মকার, দেবলীনা বসু, বাসুদের কর্মকার, জয়ন্ত কুমার বোস, জীবন কুমারসহ আরো অনেকে। বক্তারা বলেন, আমরা বাঙ্গালী, বাংলাদেশ আমাদের জন্মভূমি। এই দেশে অন্যান্য ধর্মাবলম্বীদের মতো আমাদেরও জানমালের নিরাপত্তা নিয়ে বসবাস করার অধিকার আছে। আমরা বাঙালী। পদ্মা মেঘনা, যমুনা আমাদের ঠিকানা। কিন্তু যে কোন ধরনের রাজনৈতিক বা সামাজিক সংকট দেখা দিলেও এই দেশে আমাদের জানমালের নিরাপত্তা নিয়ে টানাহেঁচড়া শুরু হয়। আমাদের ধর্মীয় উপসানলয়গুলোতে হামলা চালানো হয়। আমাদের দেবদেবির মূর্তি ভাংচুর করা হয়। মন্দিরগুলোসহ আমাদের বাসাবাড়িতে ভাংচুর ও লুটপাট করা হয়। কথায় কথায় আমাদেরকে ভারতে চলে যেতে বলা হয়। কিন্তু কেন ? আমরা তো এই দেশের সন্তান। এটা আমাদের জন্মভূমি ও মাতৃভূমি। তাহলে এই দেশ ছেড়ে আমরা কেন যাবো? বক্তারা বলেন এই দেশে যেমন মসলমানের শান্তিতে বসবাস করার অধিকার আছে তেমনি অন্য সকল ধর্মের মানুষের শান্তিতে বসবাস করার অধিকার আছে। বক্তারা সনাতন ধর্মাবলম্বীসহ এ দেশের সকল ধর্মবর্ণের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.