Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পশুর লক্ষ্যমাত্রা কাগজে-কলমে, খামারে নেই
  • অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা
  • ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • চাকরি দেয়ার নামে টাকা আত্মসাতে আদালতে মামলা
  • যশোরে স্কুলছাত্রী অপহরণের অভিযোগ, নারী ও শিশু ট্রাইব্যুনালে মামলা
  • মাগুরা ও যশোর জেলা যুবদলের তিন নেতার বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ
  • শ্যামনগরে অপহৃত পশু চিকিৎসক উদ্ধার, গ্রেপ্তার ৩
  • তালায় জলাবদ্ধতা নিরসনে এমপি’র মতবিনিময়
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
মঙ্গলবার, মে ৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কেশবপুরে পুড়িয়ে দেয়া সরকারি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক

banglarbhoreBy banglarbhoreআগস্ট ১১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কেশবপুর পৌর প্রতিনিধি

কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় দুর্বৃত্ত কর্তৃক ভাংচুর করাসহ পুড়িয়ে দেয়া অন্যান্য সরকারি অফিস শনিবার পরিদর্শন করলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। তিনি সরকারি কর্মকর্তাদের সঙ্গে নিয়ে এসব কার্যালয় পরিদর্শন করেন।

জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে ছাত্রদের আন্দোলনের ভেতর দুর্বৃত্তরা হামলা চালিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ভাংচুর করে। এ ছাড়া উপজেলা শিক্ষা অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, সমাজসেবা অফিস, মৎস্য অফিস, হিসাবরক্ষণ অফিস ও উপজেলা পরিষদ মিলনায়নতনে আগুন লাগিয়ে পুড়িয়ে দেয়। একই সময়ে অন্যান্য সরকারি অফিস ব্যাপক ভাংচুর করা হয়। এর পাশাপাশি উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) সরকারি গাড়ি আগুন লাগিয়ে পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এ ছাড়া উপজেলা পরিষদ চত্বরে থাকা অর্ধশতাধিক মোটরসাইকেল ভাংচুর করাসহ আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়।

সরকারি অফিস পরিদর্শনকালে যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সঙ্গে উপস্থিত ছিলেন, কেশবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তুহিন হোসেন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা সজীব সাহা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জিল্লুর রশীদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা আলমগীর হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম শাহিন আহসান প্রমুখ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পশুর লক্ষ্যমাত্রা কাগজে-কলমে, খামারে নেই

মে ৪, ২০২৬

অন্তরঙ্গ ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়া তালাকপ্রাপ্ত স্ত্রীর বিরুদ্ধে মামলা

মে ৪, ২০২৬

ইয়াবাসহ মাদক কারবারি আটক

মে ৪, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.