Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • Praktische uitleg over online casinoregels rustig toegelicht
  • Een inleiding tot beschikbare spelcategorieën begrijpelijk uitgelegd
  • Structured overview of casino games with explanations
  • Hoe u digitale accountfuncties rustig kunt bekijken
  • Retrobet App Mobile Experience Guide
  • Zo onderzoekt je digitale accountfuncties zorgvuldig
  • Zo bestudeert je virtuele spelregels aandachtig
  • Zo vergelijkt je virtuele spelcategorieën stapsgewijs
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Wednesday, September 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

শান্তি-শৃঙ্খলা রক্ষায় খাজুরায় সম্প্রীতি সভা

banglarbhoreBy banglarbhoreAugust 11, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

খাজুরা সংবাদদাতা

অনুষ্ঠানে অতিথিদের চেয়ারে বসা মসজিদের ইমাম ও মন্দিরের পুরোহিত। তাদের পাশে বসেছেন জামায়াত-বিএনপির নেতারা। বাদ যায়নি শিক্ষক, সাংবাদিক থেকে শুরু করে সমাজের সুধীজনেরা। আর দর্শক সারিতে গাঁ ঘেষে বসা বিভিন্ন ধর্ম ও মতের মানুষ মেতেছেন খোস গল্পে। এরই মধ্যে মাইকে বেজে উঠলো পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতাপাঠ।

রোববার এমনই আবহে সম্প্রীতি রক্ষায় এক হয়েছেন যশোরের খাজুরা এলাকার শত শত মানুষজন। এদিন মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্প্রীতি সভা মিলনমেলায় পরিণত হয়। হাতে হাত রেখে দেশে আবহমানকাল থেকে সম্প্রীতির যে ধারা বইছে সেটি বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ হন সবাই।

বেলা ১১টায় মাইনোরিটিস নেটওয়ার্ক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খাজুরা ইসলামিয়া ফাজিল (স্নাতক) মাদরাসার আরবি প্রভাষক মাও. ওবায়দুল্লাহ। বক্তৃতা করেন, বাণিজ্য মন্ত্রণালয়ের সহকারী পরিচালক মনিরুজ্জামান খান, বন্দবিলা ইউনিয়ন বিএনপির আহবায়ক মনিরুজ্জামান তপন, আঞ্চলিক জামায়াত নেতা মাও. হাফিজুর রহমান, সরকারি শহীদ সিরাজুদ্দীন হোসেন কলেজের অবসরপ্রাপ্ত প্রভাষক গোপিকান্ত সরকার, মির্জাপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজের সহকারী প্রভাষক মাহমুদ আক্তার, সেকেন্দারপুর জামে মসজিদের ইমাম হাফেজ জুবায়ের রহমান, খাজুরা কেন্দ্রীয় কালিবাড়ি মন্দিরের পুরোহিত মৃত্যুঞ্জয় মজুমদার, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ-সাধারণ সম্পাদক ইমামুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী অ্যাড. নাহিদ ইসলাম ও সোনালী ব্যাংকের কর্মকর্তা সুমন কর্মকর। সম্প্রীতি সভা পরিচালনা করেন, মাইনোরিটিস সিকিউরিটি নেটওয়ার্কের সমন্বয়ক অ্যাড. শিহাবুর রহমান।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    মাদক-অস্ত্রের অভিযোগ ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ : জাতীয় যুবশক্তির নেতা রূপম আহসান অর্ণব বহিষ্কার

    September 16, 2026

    মণিরামপুরে ৩৪ শিক্ষা প্রতিষ্ঠান পানিবন্দি, ব্যাহত পাঠদান

    September 16, 2026

    জাল দলিল মামলায় বাগআঁচড়ার আনোয়ার হোসেন কারাগারে

    September 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.