Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫
  • যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ
  • খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল
  • শিশুদের বইয়ের পাতায় ফেরাতে হবে : প্রতিমন্ত্রী অমিত
  • যশোরে ‘স্টাডি সল্যুশন’ ব্রাঞ্চ উদ্বোধন
  • যশোরে পিস স্কুল অ্যান্ড কলেজে সিরাতুন্নবী (সা.) উদযাপন ও পুরস্কার বিতরণী
  • ব্রাদার টিটোস হোমে জমজমাট ‘বিটিএইচ পাঞ্জা লড়াই ২০২৬’
  • মহেশপুর সীমান্তে নারী শিশুসহ আটক ৪ বাংলাদেশি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, August 16
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে বিএনপির কর্মসূচি অব্যাহত : শেখ হাসিনার ফাঁসির দাবি

banglarbhoreBy banglarbhoreAugust 15, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
সদ্য পদত্যাগকারী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দাবিতে যশোরে বিএনপির অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবারও কর্মসূচির দ্বিতীয় দিনে দিনভোর শহরের চৌরাস্তা মোড়ে জেলা বিএনপির আয়োজনে অবস্থান কর্মসূচি পালিত হয়। এদিন বিএনপির ডাকে কর্মসূচির প্রতি আকন্ঠ সমর্থন জানিয়ে চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, সাংবাদিকসহ অন্যান্য পেশাজীবীরাও রাজপথে নেমে এসে কর্মসূচি পালন করেন। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে বিএনপি অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।
এদিকে, জেলা বিএনপি আয়োজিত চৌরাস্তা মোড়ের অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দলের জাতীয় নির্বাহী কমিটির ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) অনিন্দ্য ইসলাম অমিত। এ সময় তিনি বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগের সন্ত্রাসীদের অস্ত্রের ঝনঝনানি অনেক সহ্য করেছি। প্রতিশোধ পরিবর্তে ক্ষমা করে দিয়েছি। কিন্তু নতুন করে এই সন্ত্রাসীরা যদি সেই অস্ত্রের প্রদর্শন কিংবা কোন ধরণের অরাজকতা করে জনগণের ক্ষতি সাধন করার চেষ্টা করে তাহলে তার দাঁত ভাঙা জবাব দেওয়া হবে।’


অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম। কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, অ্যাড. মো ইসহক, গোলাম রেজা দুলু, সদস্য আব্দুস সালাম আজাদ, এ কে শরফুদ্দৌলা ছোটলু, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, অ্যাড. হাজী আনিছুর রহমান মুকুল, সিরাজুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা যুবদলের সভাপতি এম তমাল আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল প্রমুখ। কর্মসূচি পরিচালনা করেন, নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম ও ফারুক হোসেন।
শহরের সিভিল কোর্ট মোড়ে চিকিৎসক, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক ইউনিয়নের আয়োজিত যৌথ অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম যশোর ইউনিটের সাধারণ সম্পাদক আমিনুর রহমান সভাপতিত্ব করেন। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সাবেক সাধারণ সম্পাদক এমএ গফুর, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাবেক সভাপতি নূর ইসলাম, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর জেলা শাখার সভাপতি উপাধক্ষ মকবুল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক ইবাদত খান, সংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান মধু, যুগ্ম-সম্পাদক অধ্যাপক আসাদুজ্জামান শাহিন, চিকিৎসক নেতা আবুল কালাম আজাদ লিটু, শিক্ষক নেতা রাজীব মাহমুদ প্রমুখ।


মণিহারস্থ খুলনা বাস স্ট্যান্ড এলাকায় নগর ও সদর উপজেলা বিএনপি যৌথ আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন, বিএনপি নেতা মাসুদুল বারী কাক্কু। কর্মসূচিতে বক্তব্য রাখেন, গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রেসিডিয়াম সদস্য নিজাম উদ্দিন অমিত, সাবেক জেলা বিএনপি নেতা মহিবুর রহমান হিরন, জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক নাজমুল হোসেন বাবুল, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর ,সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ প্রমুখ। খাজুরা বাস স্ট্যান্ড এলাকায় উপশহর ও নওয়াপাড়া ইউনিয়ন এবং নগর বিএনপির ৩ নম্বর ওয়ার্ড শাখার আয়োজনে কর্মসূচি পালিত হয়। উপশহরের ইউনিয়ন বিএনপির সভাপতি আবু হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহামান খান, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, বিএনপি নেতা আলা উদ্দিন, মারুফ হোসেন, মশিয়ার রহামন বাবলু, আলতাফ হোসেন, যুবদল নেতা রফিকুল ইষলাম রতন, কামরুল ইসলাম প্রমুখ। চাঁচড়া বাজার মোড়ে চাঁচড়া ও আরবপুর ইউনিয়ন বিএনপি যৌথ আয়োজিত অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন, চাঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম। বক্তব্য রাখেন, বিএনপি নেতা ফজলুল আলম, মেহেদী হাসান সমির, জাহিদ হোসেন টিটো, খায়রুল ইসলাম, মাসুদুর রহমান প্রমুুুুুখ।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরে প্রাথমিকে শিক্ষক সংকট তীব্র : প্রধান শিক্ষক নেই ৬৯১, সহকারী শিক্ষক ৬১৫

    August 15, 2026

    যশোরে পিস্তল ঠেকিয়ে গুলি করার চেষ্টা থানায় অভিযোগ

    August 15, 2026

    খালেদা জিয়ার জন্মদিনে যশোর জেলা বিএনপির দোয়া মাহফিল

    August 15, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.