Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পুরোদমে চলছে আমন রোপণ
  • কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১
  • আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ
  • বিশ্ব বাঘ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • মহেশপুরে মার্কেটে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষতি
  • তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন যশোরে গ্রেফতার
  • তাবু টাঙিয়ে চলছে পাঠদান, উদ্বিগ্ন শিক্ষার্থী-অভিভাবক
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Thursday, July 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

লোহাগড়ায় শালিসে গুলি : বিজিবি সদস্যসহ আহত ৩

banglarbhoreBy banglarbhoreAugust 19, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

লোহাগড়া সংবাদদাতা

নড়াইলের লোহাগড়ায় সালিশ করতে গিয়ে বিজিবি সদস্যসহ বিএনপির দুই কর্মী গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার কামঠানা রেলসেতু এলাকায় এ ঘটনা ঘটে। আহত বিজিবি সদস্য সোহাগ শিকদারকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্য দুজনকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কামঠানা গ্রামের হাফিজার মুন্সীর সঙ্গে ভাতিজা জলিল মুন্সীর রেলওয়ের জমি অধিগ্রহণের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

স্থানীয় পর্যায়ে সালিশের সিদ্ধান্ত অনুযায়ী জলিল মুন্সী চাচা হাফিজার মুন্সীকে পাওনা আড়াই লাখ টাকা রোববার সন্ধ্যায় দেয়ার কথা। জলিল মুন্সী উক্ত টাকা না দিয়ে উল্টো হাফিজার মুন্সীর লোকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে জলিলের ছেলে নয়ন মুন্সী এলোপাতাড়ি গুলি ছোড়ে বলে অভিযোগ করেন হাফিজার মুন্সী ও স্থানীয়রা।

এতে হাফিজার মুন্সীর পক্ষীয় চরকরর্ফা গ্রামের মিজান শিকদারের ছেলে সাতক্ষীরায় কর্মরত বিজিবি সদস্য সোহাগ সিকদার, লোহাগড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিথুন সিকদার ও ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আনিচুর সিকদার লিয়ন গুলিবিদ্ধ হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিজিবি সদস্য সোহাগকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়ে দেয় এবং অন্যদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় বলেন, ওই এলাকায় মারামারির ঘটনা ঘটেছে। আহতরা প্রকৃতপক্ষে গুলিবিদ্ধ হয়েছে কিনা তা চিকিৎসকের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

যশোরে পুরোদমে চলছে আমন রোপণ

July 30, 2026

কেশবপুরে ২০০ পিস ইয়াবাসহ আটক ১

July 30, 2026

আইনজীবী নিজাম উদ্দিন শান্ত হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ

July 29, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.