শালিখা সংবাদদাতা
মাগুরার শালিখায় শুক্রবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ শতখালী ইউনিয়ন শাখার আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
হরিশপুরস্থ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, সংগঠনের ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা আলী হোসেন। প্রধান অতিথি ছিলেন সংগঠনের মাগুরা জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামাল, বিশেষ অতিথি ছিলেন ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আরাফাত হোসেন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুস সালাম জায়েফ, উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওসমান গনি সাইফি, ইসলামী আন্দোলন ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাওলানা শরিফুল ইসলাম, শালিখা উপজেলার সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান, শ্রমিক আন্দোলন উপজেলা শাখার সভাপতি ডাক্তার রবিউল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সেক্রেটারি নুরুল ইসলাম মোল্যা। সমাবেশে বন্যার্তদের জন্য আর্থিক সহায়তা প্রদান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। শেষে একটি মিছিল হরিশপুর বাজার প্রদক্ষিণ করে।
শিরোনাম:
- ফুটপাত ও সড়ক দখলে তীব্র যানজট, গেট ঘিরে মাদকের কারবার (ভিডিও সহ)
- আরজে ডায়াবেটিক ফুট এন্ড ভাইটাল কেয়ার পালন করলো পা দিবস (ভিডিও সহ)
- ‘৪ বিঘার দামে মিলছে না ১ বিঘা জমি’
- ফাইল আটকে রেখে অর্থ দাবির অভিযোগ ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে
- যশোরে একদিনে ৮ জনের কারাদণ্ড
- ইলিশ বিক্রির শেষ দিনে যশোরের বাজারে ক্রেতাদের ব্যাপক ভিড় (ভিডিও সহ)
- যশোর সমাজসেবা কার্যালয় যেন একটি মেস বাড়ি! (ভিডিও সহ)
- সাম্প্রদায়িক সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে যশোরে মহিলা পরিষদের মানববন্ধন (ভিডিও সহ)