Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
  • বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  • কোটচাঁদপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  • মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ
  • ফকিরহাটে দেড় সহস্রাদিক ইয়াবাসহ গ্রেপ্তার ১
  • যশোরে তৌহিদী জনতার কালেমা পতাকা মিছিল (ভিডিও সহ )
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম আগস্ট ২৫, ২০২৪

নাভারনে মোটরসাইকেল শোরুমের অন্তরালে নারী ও শিশু পাচারের অভিযোগ

banglarbhoreBy banglarbhoreNo Commentsআগস্ট ২৫, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা

নারী শিশু পাচারসহ নানা ধরনের চোরাচালানী ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে নাভারন ইয়ামাহা শোরুমের সত্বাধিকারী মাসুদ রানার বিরুদ্ধে। পাসপোর্ট ভিসা বাদে বিষ্ণুপদ দাস (৭০) ও তার স্ত্রী সাবিত্রীকে চোরাইপথে ভারত পাঠানোর নাম করে ৩৮ হাজার টাকা নিয়ে তাদের বেনাপোল থেকে বাড়ি পাঠিয়ে দিয়ে টাকা ফেরত না দেয়ার অভিযোগ করেছে ভুক্তভোগির ছেলে বাচ্চু দাস।

রোববার বাচ্চু দাস অভিযোগ করে বলেন, গত ২ মে শার্শার নাভারন বাজারের মোটরসাইকেল ব্যবসয়ি মাসুদ রানা তার পিতা মাতাকে ভারত পাঠানোর জন্য ৩৮ হাজার টাকা নেয়। তাদের পাসপোর্টে সমস্যা থাকায় চোরাইপথে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। এর আগেও মাসুদ আমাদের অনেক আত্মীয় স্বজনকে ভারত পাঠিয়েছে। এবার সে টাকা নিয়ে বিগত ৪ মাস অতিবাহিত হতে গেলেও তারপরও সে আমাদের টাকা ফেরত না দিয়ে বিভিন্ন টালবাহানা করছে।

নাভারনের জনৈক এক ব্যবসায়ি নাম প্রকাশ না করার শর্তে বলেন, মাসুদের বাড়ি সাতক্ষীরা জেলার কলারোয়া থানায়। সে দীর্ঘদিন ধরে চোরাচালানি ব্যবসা করে। নামমাত্র শোরুম দিয়ে মোটরসাইকেল ব্যবসার সাইনবোর্ড ব্যবহার করে। সে এই শোরুম ব্যবহার করে এর অন্তরালে নারী শিশু পাচার করে কোটি কোটি টাকার মালিক বনে গেছে। এছাড়া সে ভারত থেকে সীমান্ত পেরিয়ে মোটরসাইকেল এনে ইঞ্জিন চ্যাসিস পাঞ্চ করে নাম্বার বসিয়ে বিক্রি করে থাকে। সে ওই কলারোয়া সীমান্ত দিয়ে ভারতীয় মদ ফেনসিডিল সহ নানা ধরনের পণ্য চোরাইপথে বাংলাদেশে এনে ওই শোরুম ব্যবহার করে ব্যবসা করে থাকে।

এ বিষয় মাসুদ রানার সাথে কথা বললে সে বলে বাচ্চুর পিতা মাতাকে চোরাইপথে ভারত পাঠানোর জন্য টাকা নেয়া হয়েছিল ৩৮ হাজার। তাকে সীমান্ত কড়াকড়ি থাকায় পাঠানো যায়নি। সে এক সপ্তাহের মধ্যে টাকা পেয়ে যাবে। তবে সে নিজে টাকা গ্রহণ করেনি। ওই টাকা অন্য একজন নিয়েছিল। আমি তাদের সাথে কথা বলেছি টাকা এক সপ্তাহর মধ্যে দিয়ে দেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই

একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল

বাঘারপাড়ায় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.