Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • নারী শিক্ষককে কুরুচিপূর্ণ প্রস্তাবের দায়ে প্রধান শিক্ষকের কারাদণ্ড
  • ঝিকরগাছায় বরাদ্দপ্রাপ্ত সরকারি জমি দখলের অভিযোগ
  • দিনমজুর এনামুলের পরিবারকে সেলাই মেশিন উপহার
  • যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে আহত ১০
  • কেশবপুরে ফ্যামিলি কার্ডের ভাইবা ফল বাতিলের দাবিতে অবস্থান
  • অভয়নগরে প্রাইভেটকারে ১৭ কেজি গাঁজা, আটক ৩
  • বাংলাদেশের হয়ে বড় মঞ্চে খেলতে চান অ্যাডাম আব্বাস
  • নতুন ঘরে ওঠা হলো না দম্পতির সড়কেই ঝরল প্রাণ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 10
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

টাকা ও স্বর্ণালঙ্কার চুরির অভিযোগে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা

banglarbhoreBy banglarbhoreAugust 27, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক

যশোরে নগদ টাকা ও সোনার অলঙ্কার চুরির অভিযোগে স্ত্রী ও শাশুড়ির বিরুদ্ধে গত সোমবার বিকেলে কোতয়ালি থানায় মামলা করেছেন সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মহিদুল ইসলাম নামে এক ব্যক্তি। বর্তমানে তিনি বিরামপুরের একটি বাড়িতে ভাড়া থাকেন।

আসামিরা হলেন, বিরামপুরের বাবর আলীর মেয়ে মনিরা খাতুন ও স্ত্রী আনোয়ারা বেগম। মহিদুল ইসলামের অভিযোগ, একবছর আগে মনিরা খাতুনের সাথে তার বিয়ে হয়। বিয়ের কয়েক মাস পর মহিদুল ইসলাম লক্ষ্য করেন, তার স্ত্রী মনিরা খাতুন প্রতিনিয়ত কারো সাথে মোবাইল ফোনে গল্প গুজব করছেন।

মহিদুল ইসলাম স্ত্রীর মোবাইল ফোন পরীক্ষা করে দেখতে পান, মনিরা খাতুন তার সাবেক স্বামী শিমুলের সাথে গল্প করতেন। পরে তিনি স্ত্রীকে আগের স্বামীর সাথে কথা বলতে নিষেধ করলে স্ত্রী ক্ষিপ্ত হন এবং মহিদুল ইসলামের সাথে সংসার করতে অস্বীকার করেন।

গত ২৩ আগস্ট রাত ৯টার দিকে মহিদুল ইসলাম বাসায় না থাকার সুযোগে শাশুড়ি আনোয়ারা বেগম আসেন। এরপর স্ত্রী মনিরা খাতুন বাসায় রাখা ব্যবসার ৩ লাখ ৬৫ হাজার টাকা এবং ১ ভরি ওজনের একটি সোনার চেইন নিয়ে তার মা আনোয়ারা বেগমের সাথে বাসা থেকে চলে যান। বাধা দিলে তারা মহিদুল ইসলামের বোন মনিরা খাতুনকে মারধর করেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore
  • Website

Related Posts

নারী শিক্ষককে কুরুচিপূর্ণ প্রস্তাবের দায়ে প্রধান শিক্ষকের কারাদণ্ড

August 10, 2026

ঝিকরগাছায় বরাদ্দপ্রাপ্ত সরকারি জমি দখলের অভিযোগ

August 10, 2026

দিনমজুর এনামুলের পরিবারকে সেলাই মেশিন উপহার

August 10, 2026
Leave A Reply Cancel Reply

You must be logged in to post a comment.

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.