Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ
  • বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত
  • তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২
  • রামপালে ৭০০ শিক্ষার্থী পেল ফলদ গাছের চারা
  • স্বাস্থ্য খাতে ব্যাপক লুটপাট চালিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার : স্বাস্থ্য মন্ত্রী
  • দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন : মহেশপুরে আত্মহত্যার প্ররোচনায় মামলা
  • আকস্মিক পরিদর্শনে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যমন্ত্রী
  • ওজোপাডিকোর ২১ জেলার অস্থায়ী শ্রমিকদের চাকরি স্থায়িকরণ দাবিতে যশোরে কর্মবিরতি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Monday, August 17
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

আ.লীগের ১৩ নেতাকর্মী কারাগারে

যশোর জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর মামলা
banglarbhoreBy banglarbhoreOctober 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
যশোর কোতয়ালি পুলিশ বিভিন্ন পাড়া-মহল্লায় সাঁড়াশি অভিযান চালিয়ে ১৩ জনকে গ্রেফতার করেছে। অভিযানে গ্রেফতারকৃদের প্রায় অধিকাংশই আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার গভীর রাতে (১ অক্টোবর) এদের আটক করা হয়। বিএনপি অফিস ভাংচুর, লুটপাট, বোমা বিস্ফোরণ ও অগ্নিসংযোগ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

বুধবার (২ অক্টোবর) গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার পর বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

গ্রেফতারকৃতরা হলো শহরের পূর্ব বারান্দীপাড়া বটতলা এলাকার হুমায়ুন কবির (৫৫), ছোট গোপালপুর গ্রামের জাকির হোসেন (৪২), উপশহর ১নং সেক্টরের মো. শাহিন (৩৫), পূর্ব বারান্দী বিশ্বাসপাড়ার রবিউল বিশ্বাস (৫৫), ভাতুড়িয়া বাজার এলাকার আতিয়ার রহমান (৫৬), সদরের করিচিয়া গ্রামের ফিরোজ হোসেন (৫০), মনোহরপুর গ্রামের শরিফুল মোল্লা (৪৮), কিসমত রাজাপুর গ্রামের মোহাম্মদ মনিরুল ইসলাম (৪৫), গাওঘরা গ্রামের জাহিদুর রহমান বাচ্চু (৩৫), রামনগর গ্রামের ওসামা বিন ইব্রাহিম (২২), গাইদগাছি গ্রামের মোহাম্মদ রফিকুল ইসলাম (৪২), হাটবিলা (জামতলা) গ্রামের রওশন আলী (৫০) ও আব্দুলপুর গ্রামের আনিছুর রহমান (৪৬)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ৪ আগস্ট বিকেল আনুমানিক ৫টার দিকে যশোর গাড়ীখানা রোডে আওয়ামী লীগ অফিসের সামনে একত্রিত হয়ে লালদিঘীর পশ্চিমপাড়ে বিএনপি কার্যালয়ে ভাংচুর ও লুটপাট করে।

তারা বিএনপি অফিসের ২টি ল্যাপটপ, স্টিলের আলমিরা, দেয়াল ঘড়িসহ বিভিন্ন দ্রব্যাদি লুটপাট করে ও সেই সাথে সাথে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ অফিস তছনছ করে করে অগ্নিসংযোগ করে।

পুলিশের দাবি তাদের উপর্যুপরী বোমা বিস্ফোরণে বিএনপি অফিসে অফিসের সহকারী মনিরুল ইসলাম (৩৬) ও পথচারী মাহবুব আলম কালুসহ অনেকে তাণ্ডব প্রত্যক্ষ করেছেন। এই তাণ্ডবের অগ্রভাগে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের স্থানীয় শীর্ষ নেতারা ছিলেন। পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্যমতে, যশোর শহর ও শহরতলীতে অন্তত ৪টি কিশোর গ্যাং তৎপর রয়েছে। প্রতিটি গ্রুপে ১০ থেকে ২০ জন সন্ত্রাসী, মাদক ও অস্ত্র কারবারী রয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের স্থানীয় শীর্ষ নেতাদের অনেকের ছত্রছায়ায় এসব গ্যাং পরিচালিত হয়েছে। এখন সময় এসেছে অপ্রতিরোধ্য ও বেপরোয়া অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনা।

যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক জানান-চলমান পরিস্থিতি ও রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগ নিয়ে অপ্রতিরোধ্য সিণ্ডিকেটগুলোর দিকে নজরদারি করছে পুলিশ। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অপরাধীদের আটক করা হচ্ছে। মাদক ব্যবসায়ীসহ সব ধরনের অপরাধী আটক ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোর ইনস্টিটিউটে শিশু চিত্রাঙ্কন উৎসবের পুরস্কার বিতরণ

    August 16, 2026

    বাঘারপাড়ায় জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুত কমিটি অনুমোদিত

    August 16, 2026

    তালায় গৃহবধূ সংঘবদ্ধ ধর্ষণ : নারীসহ গ্রেপ্তার ২

    August 16, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.