Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যুবলীগ সভাপতি ফরিদ আহমেদ কারাগারে
  • থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে নারী শ্রমিক আহত
  • প্রতিবেশীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন
  • যশোরে ছাত্র মেস থেকে যুবকের মৃতদেহ উদ্ধার
  • যশোর জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা মহাসড়কের ধারে পশু হাট ইজারা দেয়া হবে না
  • বিসিবির কাউন্সিলর নির্বাচিত শান্তনু ইসলাম সুমিত
  • খরতাপে পুড়ছে খুলনাঞ্চল
  • যশোর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ‘শতভাগ অনিয়মমুক্ত খাদ্যবিভাগ দাবি’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
সোমবার, মে ১৮
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কোটচাঁদপুরে সাবেক পৌর কাউন্সিলরের স্ত্রীর আত্মহত্যা

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ১৩, ২০২৪No Comments১০৩ Views
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার এক নম্বার ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাহবুব খান হানিফের স্ত্রী শাহানাজ খাতুন (২৮) ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার বিকেলে পৌর এলাকার দুধসরা গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক কলহে তিন সন্তানের জননী শাহানাজ আত্মহত্যা করেছেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের স্বামী হানিফ খান জানান, আমার বড় মেয়ে ঢাকাতে একটি মাদ্রাসায় লেখা পড়া করে। দুই দিন আগে সে বাড়িতে বেড়াতে আসে। শনিবার মেয়ে ঢাকাতে চলে যাবে। সে কারনে বাজার থেকে মাছ মাংশ নিয়ে আসলেও তাকে দেয়া হয়নি। এসব বিষয় নিয়ে স্ত্রীর সাথে তার বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে আমি শশুর বাড়িতে যোগাযোগ করে তাদের মেয়েকে নিয়ে যেতে বলি। বিকালে আমি বাসা থেকে চলে আসার পর জানতে পারি আমার স্ত্রী ঘরের দরজা বন্ধ করে আছে। পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ পাচ্ছে না। খবর পেয়ে দ্রুত বাসায় গিয়ে ঘরের দরজা ভেঙে স্ত্রীকে খাটের উপর ফ্যানের সাথে ওড়না পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখতে পাই।

দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে লাশের সুরতহাল শেষে মরদেহ নিয়ে যায়।
কোটচাঁদপুর মডেল থানার ডিউটি অফিসার এসআই মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যুবলীগ সভাপতি ফরিদ আহমেদ কারাগারে

মে ১৭, ২০২৬

থানার পুরাতন ভবন ভাঙার সময় ককটেল বিস্ফোরণে নারী শ্রমিক আহত

মে ১৭, ২০২৬

প্রতিবেশীর বিরুদ্ধে প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

মে ১৭, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.