Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন
  • যশোরে ইয়াবাসহ আটক ৩
  • যশোরে যুবলীগের এক কর্মী আটক
  • প্রেসক্লাব যশোরের নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট ১৯ সেপ্টেম্বর
  • যশোর জেলায় ভোটার বেড়েছে ৪ হাজার ৬৩৮ জন
  • সিডও সনদের দুই ধারার সংরক্ষণ প্রত্যাহার দাবি মহিলা পরিষদের
  • যশোর সদর হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগ, যুবক আটক
  • যশোরে ইন্টারন্যাশনাল পিস স্কুলে ৩ দিনব্যাপি শিক্ষক প্রশিক্ষণ শুরু
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, September 4
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সবজি বাজারের আগুনে জ¦লছে তারার ক্রেতা সাধারণ

banglarbhoreBy banglarbhoreOctober 14, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

তালা সংবাদদাতা
এক সপ্তাহের ব্যবধানে তালা কাঁচা বাজারে শাক সবজির দামে আগুন ধরেছে। ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে শাক সবজি। বাজারে আসলে ক্রেতারা বুক ভরা কষ্ট নিয়ে আধা ব্যাগে ফিরছে বাড়িতে।

সোমবার সকালে তালা উপজেলা সদরের সবজি বাজারে চিত্র ছিল অন্যরকম। চড়া দামের কারণে কপাল পুড়েছে ক্রেতাদের। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে সকল প্রকার লোকাল সবজির দাম বৃদ্ধিতে ক্রেতাদের কাছে বিক্রেতাদের জবাবদিহি করতে হচ্ছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি থেকে শুরু করে ও প্রাকৃতিক দুর্যোগ নানা কারণ দেখিয়ে বৃদ্ধি করা হচ্ছে সবজির দাম।

যদিও উপজেলার উপজেলা বারোটি ইউনিয়নে মধ্যে মাত্র দুইটি ইউনিয়নে সবজির ক্ষেত পানিতে তলিয়েছে। বাকি ১০ ইউনিয়নেও পানিতে কিছু কিছু সবজির ক্ষেত তলিয়েছে।

সোমবার তালা উপজেলা সদর, জাতপুর, ভায়ড়া, খেজুর বুনিয়া, খলিলনগর, মুড়াগাছাসহ বিভিন্ন বাজারে বেগুন ১২০টাকা, পটল ৬০ টাকা, কাচকলা ৮০ টাকা, লাউ ৫০-৭০ টাকা পিস, মুখি কচু ৮০ টাকা, আলু ৬০ টাকা, কচু ৬০ টাকা, পেঁপে ৩৫ টাকা, কাচা মরিচ ৫০০ টাকা, ওল ৮০ টাকা, বাধা কপি ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। যা গত সপ্তাহে প্রতি কেজির দাম ১০ থেকে ১৫ টাকা কম ছিল।

সবজি ক্রেতা উসমান গনি জানান, এক সপ্তাহ আগে ব্যাগ ভরে বাজার করেছি। কিন্ত আজ ব্যাগের হাফটা ভরেছে। কাচা মরিচ, পটল, করলা, ঝিঙে, টমেটোসহ বিভিন্ন শাক সবজির দাম কয়েকগুণ বেড়েছে।

এদিকে খুচরা ব্যবসায়ীরা দাবি করছেন পাইকারি বাজারে দাম চড়া থাকার জন্য তারা দাম বাড়িয়ে দিয়েছেন। তালা উপজেলাসহ দেশে বন্যা থাকায় সবজি ক্ষেত পানিতে পাঁচে নষ্ট হয়ে যাওয়া এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন থাকার কারণে সবজির দামে প্রভাব পড়েছে।

এদিন তালার সবজি বিক্রেতা আব্দুল খালেক, রিপন, ও জাকির হোসেন জানান, চড়া দামে মাল কেনায় খুচরা ব্যবসায়ীদের কম লাভ হচ্ছে।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    সাংবাদিক ইউনিয়ন যশোরের নতুন সদস্য পদ পেলেন ৬ জন

    September 4, 2026

    যশোরে ইয়াবাসহ আটক ৩

    September 3, 2026

    যশোরে যুবলীগের এক কর্মী আটক

    September 3, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.