Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে “যশোর বিপ্লবী ছাত্র-জনতা”র ইফতার
  • মাগুরায় দুর্নীতি ও চাঁদাবাজদের স্থান নেই- এমপি মনোয়ার
  • দুর্নীতি ও বৈষম্যমুক্ত শার্শা গড়াই আমাদের অঙ্গীকার: এমপি আজীজুর রহমান
  • শপথ নিয়েই পাইকগাছা হাসপাতাল পরিচ্ছন্নতায় এমপি আজাদ
  • রমজান উপলক্ষে বিশেষ টাস্কফোর্স অভিযান
  • নবনির্বাচিত এমপির উদ্যোগে নড়াইল হাসপাতালের পরিচ্ছন্নতা কাজ শুরু
  • বিএসপির দেয়ালিকা স্বরবর্ণ’র সপ্তাহব্যাপি প্রদর্শনী শুরু
  • ডুমুরিয়ায় এক শিক্ষকেই চলছে সরকারি বিদ্যালয় !
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
রবিবার, ফেব্রুয়ারি ২২
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

কালিগঞ্জে বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreঅক্টোবর ২২, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

কালিগঞ্জ সংবাদদাতা
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাঁশতলা বাজারে বিএনপির কার্যালয় উদ্বোধন ও জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেল চারটায় বিষ্ণুপুর, চাম্পাফুল ও বিষ্ণুপুর ইউনিয়নের যৌথ আয়োজনে দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক জুলফিকার আলি সাঁপুইয়ের সভাপতিত্বে ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক এম হাফিজুর রহমান শিমুলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক অ্যাড. সৈয়দ ইফতেখার আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর বিএনপির আহবায়ক শের এ আলী। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা যুবদলের সাবেক সভাপতি আবু জাহিদ ডাবলু। স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এসএম মোতাহার হোসেন, শুভেচ্ছা বক্তব্য রাখেন বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক শেখ আব্দুল করিম, খুলনা মহানগর ছাত্রদলের নেতা জাফর ইকবাল বাবু।

পরে সন্ধ্যায় বাঁশতলা বিএনপির আঞ্চলিক কার্যালয় উদ্বোধন করা হয়। এ সময় কালিগঞ্জ উপজেলা ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির হাজারো নেতাকর্মীর অংশগ্রহনে প্রধান অতিথির বক্তব্যে বলেন অ্যাড. সৈয়দ ইফতেখার আলী বলেন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে শেখ হাসিনা দেশটা ধ্বংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুট করেছে, ব্যাংকগুলো শেষ করে গেছে। পিলখানা ট্রাজিডি থেকে শুরু করে চলতি বছরের ৫ই আগষ্ট পর্যন্ত বাংলার নিরীহ মানুষকে পাখির মত হত্যা করেছে। হাজার হাজার নেতাকর্মীকে গুম করেছে, গুলি করে হামলা করে পঙ্গু করেছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ শান্তির, সমৃদ্ধির, বৈষম্যবিরোধী ও জনকল্যাণমুখী সরকার গঠন করবো ইনশাআল্লাহ।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে “যশোর বিপ্লবী ছাত্র-জনতা”র ইফতার

ফেব্রুয়ারি ২২, ২০২৬

মাগুরায় দুর্নীতি ও চাঁদাবাজদের স্থান নেই- এমপি মনোয়ার

ফেব্রুয়ারি ২২, ২০২৬

দুর্নীতি ও বৈষম্যমুক্ত শার্শা গড়াই আমাদের অঙ্গীকার: এমপি আজীজুর রহমান

ফেব্রুয়ারি ২২, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.