Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
  • সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত
  • কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস
  • যশোরে বাগান থেকে আ.লীগ নেতার মরদেহ উদ্ধার
  • সুজা ও টুকুনের সুস্থতা কামনায় যশোর চেম্বারের দোয়া মাহফিল
  • বিএনপি নেতা নূর-উন-নবীর মৃত্যুবার্ষিকীতে আসহায়দের মাঝে বস্ত্র বিতরণ
  • ফেসবুকে আপত্তিকর পেস্টের প্রতিবাদ করায় চাঁদাবাজি মামলা করার অভিযোগ আইনজীবীর বিরুদ্ধে
  • দ্বিতীয় দিনের মত যশোরে শিক্ষার্থীদের বিক্ষোভ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুলাই ১৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম অক্টোবর ২৬, ২০২৪

বেনাপোলে গৃহবধূকে হত্যা : আটক ৪

banglarbhoreBy banglarbhoreNo Commentsঅক্টোবর ২৬, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বেনাপোল সংবাদদাতা
যশোরের বেনাপোল দীঘিরপাড় গ্রামে কহিনূর খাতুন নামে এক গৃহবধূকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় ঘাতক স্বামী হৃদয় হোসেনসহ তার পিতা মাতা ও বোনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
নিহত কহিনুর খাতুন উপজেলার লটাদিঘা গ্রামের মৃত দুলু মিয়ার মেয়ে এবং হৃদয় হোসেন বেনাপোল দিঘির পাড় মাঠপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

এলাকাবাসী জানান, গৃহবধূ কোহিনূরের সাথে স্বামী-স্ত্রীর ও শ্বশুর বাড়ির লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলে আসছিলো। শুক্রবার রাতে স্বামী স্ত্রীর মধ্যে কলহ বিবাদ শুরু হলে এক পর্যায়ে শারিরীক নির্যাতন করে পরে মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করে ঘাতক স্বামী পালিয়ে যায়।

এ ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় কোহিনূরের স্বামী হৃদয় হোসেন সহ চারজনকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ রাসেল মিয়া জানান, গৃহবধূ কোহিনূরের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর থেকে ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের অভিযোগের ভিত্তিতে পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বেনাপোল বেনাপোলে গৃহবধূকে হত্যা : আটক ৪
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’

সাংবাদিক শামছুর রহমানের ২৬তম হত্যাবার্ষিকী পালিত

কোটচাঁদপুরে বিলে অভিযান : জব্দকৃত চায়না জাল পুড়িয়ে ধ্বংস

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.