Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে
  • ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা
  • পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার করতে হবে : আবু জাফর
  • সারের কার্ড ভাগাভাগি নিয়ে মহেশপুরে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১২
  • যশোরে ইন্টারনাল মেডিসিন দিবস উদযাপিত
  • আশাশুনিতে সন্ত্রাসবিরোধী মামলার আসামির সাথে স্টেজে ওসি
  • তথ্য অফিসের উদ্যোগে যশোরে ডেঙ্গু সচেতনতামূলক ওরিয়েন্টেশন
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Friday, October 30
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

বিজ্ঞান একাডেমির স্বর্ণপদক পেলেন যবিপ্রবির অধ্যাপক ড. জাভেদ

banglarbhoreBy banglarbhoreNovember 10, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

বাংলার ভোর প্রতিবেদক
ভৌত বিজ্ঞানে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (বিএএস) স্বর্ণপদক-২০২১ পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) কেমিকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. জাভেদ হোসেন খান। রোববার রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ স্বর্ণপদক তুলে দেয়া হয়।

বাংলাদেশ বিজ্ঞান একাডেমি (বিএএস) স্বর্ণপদক-২০২১ পাওয়ায় অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খানকে অভিনন্দন জানিয়ে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ বলেন, এ স্বর্ণপদক অর্জন করায় তাকে যবিপ্রবি পরিবারের পক্ষ থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। তার মতো আরও গবেষক যবিপ্রবিতে যেন বেড়ে উঠতে পারে, এ জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। যবিপ্রবিকে গবেষণা বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠিত করতে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থীদের গবেষণায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি। বাংলাদেশ বিজ্ঞান একাডেমি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এম. জাহিদ হাসান।

অনুষ্ঠানে বাংলাদেশ বিজ্ঞান একাডেমির সভাপতি এ কে আজাদ চৌধুরী, সম্পাদক অধ্যাপক ড. হাসিনা খান উপস্থিত ছিলেন।

ড. মো. জাভেদ হোসেন খান ২০১২ সালে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগে যোগ দেন। এর আগে তিনি জাপানের ওয়াসিদা ইউনিভার্সিটি থেকে ২০১১ সালে ডক্টর অব ইঞ্জিনিয়ারিং, ২০১৪ সালে জাপানের তোহোকু ইউনিভার্সিটি ও ২০১৭ সালে চীনের হেনান ইউনিভার্সিটি থেকে পোক্ট ডক্টরাল ডিগ্রি সম্পন্ন করেন। ন্যানো প্রযুক্তি সংক্রান্ত গবেষণার উন্নয়নের লক্ষে তিনি পৃথিবীর সাতটিরও বেশি দেশের সাথে যৌথ গবেষণা প্রকল্প তত্ত্বাবধানের অভিজ্ঞতা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ‘এনএএমই ল্যাব’ স্থাপন করেন।

ইতোমধ্যে এ ল্যাব থেকে তিনটি ‘প্যাটেন্ট রাইট’-এর জন্য আবেদন করা হয়েছে। ড. মো. জাভেদ হোসেন খানের বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সাময়িকীতে ১৫০টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। একইসঙ্গে তিনি ৭০টির বেশি আন্তর্জাতিক বিভিন্ন সম্মেলনে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন। তাঁর গবেষণা সাইটেশনের সংখ্যা পাঁচ হাজারেরও অধিক। বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায়ও ড. জাভেদ হোসেন খান স্থান করে আসছেন। গবেষণায় অবদান রাখায় অধ্যাপক ড. জাভেদ হোসেন খান ন্যানো জৈবপ্রযুক্তি সংক্রান্ত ২০১৮ সালে প্রকাশিত একটি গবেষণা প্রবন্ধের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) স্বর্ণপদকের জন্য নির্বাচিত হন। এছাড়া যবিপ্রবি থেকেও সেরা গবেষক হিসেবে তিনি পুরস্কৃতও হয়েছেন।

Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    ৫ দিয়ে দুই খুন : আতঙ্ক খুলনাজুড়ে

    October 30, 2026

    ব্যঞ্জন যশোরের প্রতিষ্ঠাবার্ষিকীতে তিন গুণীজনকে সম্মননা

    October 30, 2026

    পৈতৃক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ

    October 30, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) আমিনুল ইসলাম

    ব্যবস্থাপনা সম্পাদক : মো. আজহারুল ইসলাম মিথুন

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.