Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার
  • ভোট চুরি রুখতে জনগণই পাহারাদার হবে : অনিন্দ্য ইসলাম অমিত
  • বিএসপির ২৫৫তম সাহিত্যসভা ও বিদ্রোহী বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন
  • যশোরে শিশু আদালত উদ্বোধন
  • শ্যামনগরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার
  • শ্রমিকেরা বদলে দিবে দেশ : রামপালে আব্দুল ওয়াদুদ
  • লেবুতলায় ধানের শীষের পক্ষে প্রচার মিছিল
  • যশোরে চশমা প্রতীকের প্রচারণা
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, ফেব্রুয়ারি ৬
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা উদ্বোধন

banglarbhoreBy banglarbhoreনভেম্বর ১১, ২০২৪No Comments
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

সাতক্ষীরা সংবাদদাতা
সাতক্ষীরায় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা-২০২৪’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাতক্ষীরার বাস্তবায়নে সোমবার সকাল ১০টায় সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন, স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, দুর্র্নীতি দমন কমিশন সজেকা খুলনার উপ-পরিচালক আবদুল ওয়াদুদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর উপজেলা নির্বাহী অফিসার শোয়াইব আহমাদ, সহকারী কমিশনার (ভূমি) অতিশ সরকার, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নারায়ন চন্দ্র মন্ডল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মোজাম্মেল হোসেন, কেন্দ্রীয় সমবায় ব্যাংক সাতক্ষীরা সভাপতি আব্দুর রব ওয়ার্ছি প্রমুখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ফাইজা আক্তার অন্বেষা, সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেন, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মুরশিদা আক্তার, সদস্য অ্যাডভোকেট মনিরউদ্দিন, কবি ও সাহিত্যিক অধ্যাপক ডা. আব্দুল ওহাব আজাদ, এনামুল কবির খান, জি.এম নাজমুল আরিফ, রেবেকা সুলতানা প্রমুখ। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, দুদক এর উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান, মহসীন আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম প্রমুখ।

সপ্তাহ ব্যাপি এ দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় সাতক্ষীরার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিচ্ছেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আনিছুর রহমান।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যশোরে পরিত্যক্ত অবস্থায় ১১টি ককটেল উদ্ধার

ফেব্রুয়ারি ৬, ২০২৬

ভোট চুরি রুখতে জনগণই পাহারাদার হবে : অনিন্দ্য ইসলাম অমিত

ফেব্রুয়ারি ৬, ২০২৬

বিএসপির ২৫৫তম সাহিত্যসভা ও বিদ্রোহী বিশেষ সংখ্যার মোড়ক উন্মোচন

ফেব্রুয়ারি ৬, ২০২৬

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

ব্যবস্থাপনা সম্পাদক : ডিডি এনএসআই (অব.) মুফাজ্জেল হোসেন

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.