Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরে আতিয়ার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
  • যশোরে তিন দিনব্যাপি ফল মেলা উদ্বোধন
  • বাংলাদেশ বুলেটিনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকীতে যশোরে র‌্যালি-মিষ্টিমুখ
  • কেশবপুরে মৎস্য চাষিদের মাঝে উপকরণ বিতরণ
  • ২৮ জুন চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
  • যশোরের পরিচিত মুখ মোপাশা আর নেই
  • একটি মহল রাজনীতির নামে অপরাজনীতির শুরু করেছে : পল
  • অর্থাভাবে হাসপাতালে নয়, ঝাড়-ফুঁকে চিকিৎসা; অবশেষে পাশে দাঁড়াল বসুন্ধরা গ্রুপ
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
বৃহস্পতিবার, জুন ২৫
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
Uncategorized নভেম্বর ১৩, ২০২৪

যশোরে ডা. শামা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন

banglarbhoreBy banglarbhoreNo Commentsনভেম্বর ১৩, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
ডা. শামারুখ মাহজাবীন শামা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে যশোরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার দুপুরে প্রেস ক্লাব যশোরের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে সচেতন নাগরিক সমাজ।

মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, যশোরের কৃতী সন্তান উদীয়মান ডাক্তার শামারুখ মাহজাবীন শামাকে পরিকল্পিতভাবে হত্যার পর এটিকে আত্মহত্যা বলে সাজানো হয়েছে। অভিযুক্তরা বিগত সরকারের প্রভাবশালী আওয়ামী লীগে নেতা হওয়ায় বিচার প্রক্রিয়াকেও প্রভাবিত করেছে। গত এক দশক ধরে

যশোরে ডা. শামা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন
সন্তান হত্যার বিচারের দাবিতে পথে পথে ঘুরছেন শামার বাবা। এটা কোন ভদ্র সমাজের কাজ হতে পারে না। ক্ষমতা সমাজকে কতটা বর্বরতা শেখায় এটাই প্রমাণ করে এই মামলা।

নেতৃবৃন্দ শামা হত্যার সুষ্ঠু তদন্ত ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় হত্যাকারীদের দ্রুত আটক ও বিচারের মাধ্যমে শাস্তির দাবিতে ব্যানার ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শামারুখ মাহজাবিনের পিতা প্রকৌশলী নুরুল ইসলাম, আইডিইবি’ যশোর শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, সম্মিলিত সাংস্কৃতিক জোট নেতা হারুন অর রশীদ, আইডিইবি’র সাংগঠনিক সম্পাদক রুহল আমিন প্রমুখ।

২০১৪ সালের ১৩ নভেম্বর যশোর-৫ আসনের সাবেক সংসদ সদস্য খান টিপু সুলতানের ধানমন্ডির বাসা থেকে তার পূত্রবধূ ডা. শামারুখ মাহজাবিন সামার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় শামার বাবা প্রকৌশলী নুরুল ইসলাম মেয়ের শ্বশুর খান টিপু সুলতান, শাশুড়ি ও স্বামীর বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করেন। দুই পক্ষের পাল্টাপাল্টি বক্তব্যের ভিত্তিতে ময়নাতদন্ত, পুনঃময়নাতদন্ত করেও ঘটনার এক দশকে মৃত্যু রহস্যের জট খোলেনি।

Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

মণিরামপুরে দুস্থ ও অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ

কালিগঞ্জ ও আশাশুনি থানা পরিদর্শনে সাতক্ষীরার পুলিশ সুপার

যশোর জেনারেল হাসপাতাল তত্বাবধায়কের পিতার ইন্তেকাল

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.