Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর
  • ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা
  • চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ
  • যশোরে জুলাই শহিদ দিবসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা
  • মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • চৌগাছায় ইয়াবাসহ আটক ২
  • সাতক্ষীরায় উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকেসি অনুষ্ঠিত
  • যশোরে প্রথমবার রাষ্ট্রীয় মর্যাদায় পালিত ‘জুলাই শহীদ দিবস’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
শুক্রবার, জুলাই ১৭
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম ডিসেম্বর ২, ২০২৪

যশোরে সোয়া ২ কোটি টাকা ঋণ পেলেন ১৫ উদ্যোক্তা

banglarbhoreBy banglarbhoreNo Commentsডিসেম্বর ২, ২০২৪
Facebook Twitter WhatsApp
Share
Facebook Twitter LinkedIn

বাংলার ভোর প্রতিবেদক
যশোরে ক্ষুদ্র কুটির ও মাঝারি (সিএমএসএমই) খাতে ১৫ জন উদ্যোক্তার মধ্যে ২ কোটি ৩৮ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে যশোর আইটি পার্কের সভাকক্ষে এই চেক বিতরণ করা হয়। এ উপলক্ষে সিএমএসএমই খাতে নারী উদ্যোক্তাদের মাঝে ঋণ বিতরণ বিষয়ক ব্যাংকার-উদ্যোক্তা সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক এসএম হাসান রেজা।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনার এসএমই এণ্ড এসপিডি’র অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, সোনালী ব্যাংক যশোরের জেনারেল ম্যানেজার ইকবাল কবির। মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সার্বিক ব্যবস্থাপনায় এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ব্যাংকটির ইভিপি এন্ড এসএমই বিজনেস কো অর্ডিনেটর কামরান আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জেলায় বেশি বেশি উদ্যোক্তা তৈরি করতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা হবে। তবে ব্যাংকের নিয়মনীতিগুলোও মানতে হবে। পুরনো উদ্যোক্তাদের সঙ্গে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টির জন্য তারা যাতে সহজ শর্তে ঋণ পেতে পারে তার সকল ব্যবস্থা করা হবে। সমাবেশে জেলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ ও উদ্যোক্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
আয়োজকেরা জানান, ক্ষুদ্র কুটির ও মাঝারি খাতে উদ্যোক্তাদের উৎসাহিত ও তাদের স্বাবলম্বী করে তুলতে জেলার ১৫টি ব্যাংক মিলে সহজ শর্তে এই ঋণ প্রদান করা হয়েছে। নারী পুরুষ উদ্যোক্তাদের উৎসাহিত করে বাংলাদেশের অর্থনীতি আরও গতিশীল করতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

যশোর
Follow on Facebook
Share. Facebook Twitter WhatsApp Copy Link

Related Posts

যাত্রী হারিয়ে অস্তিত্ব সংকটে যশোর বিমানবন্দর

ধর্মীয় উৎসাহ-উদ্দীপনায় যশোরে শুরু শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা

চাঁদাবাজি বন্ধের দাবিতে ডুমুরিয়ায় রাস্তা অবরোধ করে ব্যবসায়ীদের বিক্ষোভ

সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

ই-মেইল: banglarbhorenews@gmail.com

Type above and press Enter to search. Press Esc to cancel.