Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ
  • বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি
  • বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন
  • নিউমুরিং টার্মিনাল ইজারা বন্ধসহ বিভিন্ন দাবিতে যশোরে বিপ্লবী কমিউনিস্ট লীগের বিক্ষোভ
  • যশোর জেলা আ.লীগ সভাপতি মিলনকে ঢাকা কেরানীগঞ্জ কারাগারে প্রেরণ
  • গুলি, মাদক ও টাকাসহ আটক শহিদুলের দুই দিনের রিমান্ড মঞ্জুর
  • জাগপা থেকে নিজাম উদ্দিন অমিতের পদত্যাগ
  • ‘কন্যাশিশুর সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধের আহ্বান’
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Tuesday, October 13
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

এনটিআরসিএ’র জাল সনদ ১৪ বছর পর ধরা পড়লেন শিক্ষক আবুল খায়ের

banglarbhoreBy banglarbhoreDecember 3, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email

কোটচাঁদপুর সংবাদদাতা
এনটিআরসিএ জাল সনদে শিক্ষকতার ১৪ বছর পর ধরা পড়লেন কোটচাঁদপুরে সাফদারপুর মুনছুর আলী একাডেমির সহকারী শিক্ষক আবুল খায়ের। তারপরও রয়েছেন বহাল। এদিকে জাল সনদে চাকরি করায় হতে পারে জেল জরিমানাসহ অনেক কিছু বলে জানিয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম।

কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর মুনছুর আলী একাডেমির প্রধান শিক্ষক আমিন উদ্দিন বলেন, গত ২০১০ সালের দিকে আবুল খায়ের সহকারী শিক্ষক (সমাজ বিজ্ঞান) হিসেবে বিদ্যালয়ে যোগদান করেন। এরপর গত ২৩ অক্টোবর ওই শিক্ষকের শিক্ষক নিবন্ধন সনদ জাল মর্মে সংবাদপত্রে সংবাদ প্রচারের পর জেলা শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম আবুল খায়েরের কাগজ পত্র চেয়ে পাঠান। আমি তার সব কাগজপত্র জমা দিয়ে এসেছি। এরপর কি হয়েছে আমার জানা নেই।

ওই শিক্ষক এখনো বিদ্যালয়ে আছে কিনা জানতে চাইলে প্রধান শিক্ষক বলেন, যেহেতু তার সনদ জাল ওই সংক্রান্ত কোন কাগজ পত্র আমার কাছে আসেনি। তাই উনি বিদ্যালয়েই আছেন। বিষয়টি নিয়ে অভিযুক্ত শিক্ষক আবুল খায়েরের সঙ্গে কথা বলতে মোবাইলে কল করা হয়েছিল। তবে বিষয়টি নিয়ে তিনি কোন মন্তব্য করেননি।

জেলা শিক্ষা কর্মকর্তা আজহারুল ইসলাম বলেন, ওই শিক্ষকের কাগজপত্র দেখে শিক্ষা নিবন্ধন সনদটি জাল বলে আমার সন্দেহ হয়। পরে ওই কাগজপত্র যাচাইয়ের জন্য এন-টিআরসিএতে পাঠালে সেখান থেকে গত ১৯ নভেম্বর সনদটি ভুয়া বলে সংস্থাটির সহকারী পরিচালক (পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন-৩) সাইফুল ইসলাম প্রত্যয়নপত্র দিয়েছেন।

একই সাথে তিনি বলেন, যেহেতু তিনি জাল সনদে চাকরি করেছেন এ ঘটনায় তার জেল জরিমানা সহ আরো অনেক কিছু হতে পারে। পরবর্তী পদক্ষে সরকারই করবেন। তার চাকরি যাওয়া ও শাস্তি এখন শুধু সময়ের ব্যাপার বলেও জানান তিনি।

কোটচাঁদপুর
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরের দড়াটানা পার্ক থেকে দুই বোন নিখোঁজ

    October 13, 2026

    বৃষ্টিতেই জলাবদ্ধতা লোকসানে চারাচাষি

    October 13, 2026

    বিবর্তনের চার দশকের যাত্রায় স্মৃতি, গান থিয়েটার আড্ডায় উদযাপন

    October 13, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.