Close Menu
banglarbhore.com
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
Facebook X (Twitter) Instagram
শিরোনাম:
  • যশোরসহ চার জেলায় ২৯ বাঁওড় উন্নয়নে ৪৭ কোটি টাকার প্রকল্প
  • যশোরের ব্যবসায়ী খোকনের দাফন সম্পন্ন
  • শতবর্ষী মন্দিরে দু’বার দুর্গাপূজা : শনিবার হলো বিসর্জন
  • ইলাহদাদ খানের প্রথম মৃত্যুবার্ষিকীতে যশোরে স্মরণসভা
  • স্বাধীন হত্যা : যশোরে ছয়জনের বিরুদ্ধে মামলা
  • আন্তর্জাতিক পোলিও দিবসে যশোরে সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত
  • অ্যাড. তৌহিদুর রহমান স্মরণে দোয়া অনুষ্ঠিত
  • বিশ্ব পোলিও দিবস উপলক্ষে সাতক্ষীরায় রোটারি ক্লাবের বর্ণাঢ্য র‌্যালি
Facebook X (Twitter) Instagram
আকিজ ন্যাচারাল সরিষার তেল
banglarbhore.combanglarbhore.com
আকিজ ন্যাচারাল সরিষার তেল
Sunday, October 25
  • হোম
  • দক্ষিণ-পশ্চিম
  • বাংলাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • চাকরি
  • জীবনযাপন
  • রান্না ঘর
  • স্বাস্থ্য
banglarbhore.com
দক্ষিণ-পশ্চিম

যশোরে জয়িতা পুরস্কার পেলেন ৭ সংগ্রামী নারী

নারী মানুষ হিসেবে সমান সুযোগ দিলে আরও এগিয়ে যাবে: রফিকুল হাসান
banglarbhoreBy banglarbhoreDecember 9, 2024No Comments
Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
Share
Facebook Twitter LinkedIn Pinterest Email
বাংলার ভোর প্রতিবেদক
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে যশোরে ৯ নারীকে জয়িতা সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের ৫জন ও সদর উপজেলার ৪ নারীকে জয়িতা সংবর্ধনা প্রদান করা হয়। তাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানের শুরুতে জুলাই বিপ্লবে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তর যশোরের উপপরিচালক আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. রফিকুল হাসান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুমাইয়া হাসান ঝুমকা, যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, শিশু বিষয়ক কর্মকর্তা সাধন কুমার দাস, অবসরপ্রাপ্ত স্থানীয় সরকারের উপপরিচালক একেএম শফিউল আজম প্রমুখ।
এ বছর পাঁচ ক্যাটাগরিতে জেলার শ্রেষ্ঠ ৫ জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়। তারা হলেন, অর্থনীতিতে সাফল্য অর্জনে চম্পা বেগম, শিক্ষা ও চাকুরিতে সাফল্য অর্জনে টুম্পা সাহা, সফল জননী কল্পনা খাতুন, নির্যাতনের বিরুদ্ধে সংগ্রাম করে সফল সাবিনা ইয়াসমিন ও সমাজ উন্নয়নে অবদানে মাসুমা মিম। অপরদিকে, বিভিন্ন বিষয়ে অবদানের জন্য সদর উপজেলার চম্পা বেগম, মমতাজ পারভীন, সাবিনা ইয়াসমিন ও জাহান আক্তারকে জয়িতা সংবর্ধনা দেয়া হয়েছে। তাদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
অনুভূতি প্রকাশ করেন জয়িতা পুরস্কার পাওয়া কেশবপুরের টুম্পা সাহা। তিনি বলেন, বাবা মারা যাওয়ার পর নিজের পড়াশুনা চালিয়ে নেয়া কঠিন ছিল। মা সব সময় পাশে থেকে সাহস, অনুপ্রেরণা জুগিয়েছেন। আমরা দুই বোন পড়াশুনা করেছি মায়ের অবদানের কারণে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দর্শনে পড়াশুনা করে এখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দর্শন বিভাগে শিক্ষক হিসেবে চাকরি করছি। জীবনে অনেক পুরস্কার পেয়েছি। কিন্তু মাকে সাথে নিয়ে কখনও পুরস্কার নেওয়ার সুযোগ হয়নি। এই প্রথম মাকে সাথে নিয়ে পুরস্কার নিচ্ছি। আমার কাছে বেগম রোকেয়া আমার মা।’
অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকারের উপপরিচালক মো. রফিকুল হাসান বলেন, আমাদের সমাজে নারীদের কিছুটা খাটো করে দেখার প্রবণতা আছে। এটা মূলত পরিবার থেকে শুরু হয়। একজন নারীকে নারী হিসেবে না দেখে মানুষ হিসেবে দেখে পুরুষের পাশাপাশি তাকে সমান অধিকার, মর্যাদা দিলে সমাজ আরও এগিয়ে যাবে। আমাদের সমাজে সিঙ্গেল মাদার নিয়েও অনেক নেতিবাচক মন্তব্য করা হয়। এই নেতিবাচত মনোভাব থেকে বেরিয়ে এসে তার সংগ্রামের প্রশংসা করা উচিৎ। আমরা চাই পুরুষের পাশাপাশি নারীরাও সমান তালে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার ধারা অব্যাহত রাখবে। কোনো নারীকে পরিবারের বোঝা মনে করে বিয়ে দিতে হবে না। নারীরা নিজেদের পরিচয়ে যোগ্যতায় নিজের পছন্দমত, সুবিধাজনক সময়ে নিজেই বিয়ে করবে। নারীর অপমৃতে্যু আমরা চাই না।
জয়িতা
Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Telegram Email
banglarbhore

    Related Posts

    যশোরসহ চার জেলায় ২৯ বাঁওড় উন্নয়নে ৪৭ কোটি টাকার প্রকল্প

    October 24, 2026

    যশোরের ব্যবসায়ী খোকনের দাফন সম্পন্ন

    October 24, 2026

    শতবর্ষী মন্দিরে দু’বার দুর্গাপূজা : শনিবার হলো বিসর্জন

    October 24, 2026
    Leave A Reply Cancel Reply

    You must be logged in to post a comment.

    সম্পাদক ও প্রকাশক : সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন

    উপদেষ্টা সম্পাদক : হারুন অর রশীদ

    ভারপ্রাপ্ত সম্পাদক : আনিসুর রহমান রিপন

    ব্যবস্থাপনা সম্পাদক : মেজর (অব.) এবিএম আমিনুল ইসলাম

    নির্বাহী সম্পাদক : সৈয়দা নাজমুন নাহার শশী

    প্রকাশক কর্তৃক মান্নান প্রিন্টিং প্রেস এর তত্ত্বাবধানে সম্পাদকীয় কার্যালয় ডি-৩০ নতুন উপশহর এবং বাণিজ্যিক কার্যালয় : ৩৯ মুজিব সড়ক, যশোর থেকে প্রকাশিত।

    মোবাইল: ০১৯০১-৪৬০৫১০-১৯ | ফোন: ০২৪৭৮৮৫১৩৮৬

    ই-মেইল: banglarbhorenews@gmail.com

    Type above and press Enter to search. Press Esc to cancel.